জাতীয়

প্রাথমিকের শনিবারের ও শীতকালীন ছুটি স্থগিত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম

প্রাথমিকের শনিবারের ও শীতকালীন ছুটি স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শনিবারের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি শীতকালীন ছুটি ও অন্যান্য নির্ধারিত ছুটি স্থগিত করে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২০২৫ নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক পরীক্ষা সম্পন্ন হয়নি, সেসব বিদ্যালয়ে ১১–১৫ ডিসেম্বরের মধ্যে (শুক্রবার ও শনিবার বাদে ৩ দিন) পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

মূলত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ১১ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা থাকলেও, শিক্ষকদের আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত হওয়ায় মন্ত্রণালয় ছুটি বাতিল করে বিদ্যালয়গুলোকে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনও ছুটি থাকবে না।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের ১১ দফা নির্দেশনা

করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের ১১ দফা নির্দেশনা

তাপমাত্রা বৃদ্ধিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

তাপমাত্রা বৃদ্ধিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

ভোরে পরিচ্ছন্নতা অভিযানে জামায়াত আমির

ভোরে পরিচ্ছন্নতা অভিযানে জামায়াত আমির

হয়রানি থেকে মুক্তির প্রিপেইড মিটারে গ্রাহক ভোগান্তি কয়েকগুণ বেড়েছে

হয়রানি থেকে মুক্তির প্রিপেইড মিটারে গ্রাহক ভোগান্তি কয়েকগুণ বেড়েছে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন