জাতীয়

সিলেটে সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু: স্বৈরাচার হাসিনার লুটপাট, হত্যা-গুম, নির্যাতনের বিচার করতে হবে

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৩:৩২ পিএম

সিলেটে সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু: স্বৈরাচার হাসিনার লুটপাট, হত্যা-গুম, নির্যাতনের বিচার করতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্মম নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, “স্বৈরাচার সরকার যখন বেগম খালেদা জিয়াকে বন্দী করে, তখন তিনি পায়ে হেঁটে গেছেন। কিন্তু যখন তিনি কারাগার থেকে বের হন, তখন তাকে হুইলচেয়ারে বসে বের হতে হয়েছিল। তবুও তিনি কখনো মনোবল হারাননি এবং দেশের কল্যাণে, মানুষের কল্যাণে ও দলের জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া কখনো স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে মাথা নত করেননি। দেশে কোথাও কোনো স্বৈরাচার পালিয়ে ফিরে আসার নজির নেই, তাই যারা পালিয়েছে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগের লুটপাট, হত্যা-গুম, নির্যাতনের বিচারও করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে টুকু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের সঙ্গে অন্য দলকে মেলানো যাবে না। আওয়ামী লীগের পালানোর ইতিহাস ১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে শুরু হয়েছে, যখন তারা পাকিস্তান হানাদার বাহিনীর কাছে পালিয়ে ভারতে চলে গিয়েছিল। ৭১ সালে তারা দেশ রক্ষায় কিছু করেনি, আবার ৭৫ সালের জুলাই বিপ্লবেও পালিয়েছে।”

তিনি জানিয়ে দেন, আগামী নির্বাচন বিএনপির জন্য কঠিন হতে পারে। তিনি বলেন, “তারেক রহমান বলেছেন, আগামী দিনের নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন হবে, আমিও বলছি, এটা সবচেয়ে কঠিন হবে। তবে, বাংলাদেশে মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেওয়া জাতীয়তাবাদকে বিশ্বাস করে এবং নির্বাচন ছাড়া দেশে শান্তি ফেরানো কঠিন হবে।”

মুক্তিযুদ্ধের মহানায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে রোববার নগরীর একটি কনভেনশন হলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির নেতৃবৃন্দ, যার মধ্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম, কৃষি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা জায়গীদারসহ আরও অনেকে।

দোয়া পরিচালনা করেন মাওলানা মোস্তাক আহমদ খান।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

র‌্যাব বিলুপ্তিসহ গুম-নির্যাতন বন্ধে ১০ দফা সুপারিশ ‘অধিকার’-এর

র‌্যাব বিলুপ্তিসহ গুম-নির্যাতন বন্ধে ১০ দফা সুপারিশ ‘অধিকার’-এর

মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

দেশজুড়ে দোকান-পাটে ভাঙচুর ও লুটপাটে ৪৯ জন গ্রেফতার

দেশজুড়ে দোকান-পাটে ভাঙচুর ও লুটপাটে ৪৯ জন গ্রেফতার

তাপমাত্রা বৃদ্ধিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

তাপমাত্রা বৃদ্ধিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন