জাতীয়

ঈদের ফিরতি ট্রেন যাত্রায় মাস্ক পরার আহ্বান রেলপথ মন্ত্রণালয়ের

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৮ জুন ২০২৫, ০৫:৫৫ পিএম

ঈদের ফিরতি ট্রেন যাত্রায় মাস্ক পরার আহ্বান রেলপথ মন্ত্রণালয়ের

পবিত্র ঈদুল আজহা পরবর্তী ট্রেনযাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি মাস্ক পরিধানের আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সাম্প্রতিক সময়ে দেশে কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সূত্র জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী জনসমাগমপূর্ণ এলাকায় বিশেষ করে ট্রেনস্টেশন ও ট্রেনযাত্রায় মাস্ক পরতে বলা হয়েছে। বয়স্ক ও অসুস্থদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের শুরুর দিকে বাংলাদেশে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয়। এরপর সংক্রমণ বৃদ্ধির সময় সরকার স্বাস্থ্যবিধি পালনের কড়াকড়ি আরোপ করে। পরবর্তীতে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিধিনিষেধ শিথিল হয়। তবে সাম্প্রতিক সময়ে সংক্রমণ আবার বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সুরক্ষিত যাত্রা নিশ্চিতে রেল মন্ত্রণালয় ঈদের ফিরতি যাত্রায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির কারাদণ্ড

দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির কারাদণ্ড

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া শুরু হবে ঈদের পর, জানালেন নাসিমুল গনি

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া শুরু হবে ঈদের পর, জানালেন নাসিমুল গনি

লাখো মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

লাখো মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

পাসপোর্ট অফিসে দুদকের হঠাৎ অভিযান

পাসপোর্ট অফিসে দুদকের হঠাৎ অভিযান

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন