জাতীয়

ঈদে ১২ দিন সার্বক্ষণিক খোলা থাকবে ফিলিং স্টেশন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৪ জুন ২০২৫, ০৩:৩০ পিএম

ঈদে ১২ দিন সার্বক্ষণিক খোলা থাকবে ফিলিং স্টেশন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশের সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ মোট ১২ দিন সার্বক্ষণিক খোলা থাকবে। এর মধ্যে ঈদের আগের সাত দিন এবং পরের পাঁচ দিন অন্তর্ভুক্ত।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, সড়কপথে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং জ্বালানি তেল সরবরাহে কোনো বাধা না আসতে, সংশ্লিষ্ট সব ফিলিং স্টেশনকে এই সময়ে টানা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় গৃহীত হয়, যেখানে আসন্ন ঈদুল আজহা ঘিরে যাত্রীসেবার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে তারেক রহমানের বক্তব্য

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে তারেক রহমানের বক্তব্য

তিন দলের ‘মন রক্ষা’ করলেন ড. ইউনূস

তিন দলের ‘মন রক্ষা’ করলেন ড. ইউনূস

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

বাংলা নববর্ষ উদযাপন নিয়ে নিরাপত্তার কোন হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা নববর্ষ উদযাপন নিয়ে নিরাপত্তার কোন হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন