জাতীয়

শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু: আজ রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১ জুন ২০২৫, ০৬:০৫ পিএম

শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু: আজ রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ রোববার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে। প্রসিকিউশনের প্রধান মোহাম্মদ তাজুল ইসলাম এই অভিযোগ দাখিল করবেন। অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে।

শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে জুলাইয়ের আন্দোলনে দেশব্যাপী মানবতাবিরোধী অপরাধ, হত্যাকাণ্ড এবং লাশ পুড়িয়ে দেওয়ার অমানবিক কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে। প্রসিকিউশন জানায়, পাঁচটি অভিযোগ দাখিলের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হবে।

বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি এই শুনানি সম্প্রচার করবে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী বাহিনীকে আন্দোলন দমনে ব্যবহার করেছিলেন। তিনি টেলিফোন কনভারসেশনে হত্যার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ।

এছাড়া, প্রসিকিউশনের তথ্যমতে, আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং ২৫ হাজারের বেশি আহত হয়েছেন। নারীদের ওপর সহিংসতা, শিশুদের টার্গেট করে হত্যা এবং আহতদের চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে; একটিতে গুম-খুনের অভিযোগ, আরেকটিতে মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ড। অভিযোগ দাখিলের পর তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু তিনি দেশ ছাড়িয়ে ভারতে অবস্থান করছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

যুক্তরাষ্ট্র ফেরত পাঠালো সিলেটিসহ ৩৯ বাংলাদেশিকে

যুক্তরাষ্ট্র ফেরত পাঠালো সিলেটিসহ ৩৯ বাংলাদেশিকে

করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের ১১ দফা নির্দেশনা

করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের ১১ দফা নির্দেশনা

বাজার স্থিতিশীল রাখতে এলপিজিতে ভ্যাট কমালো সরকার

বাজার স্থিতিশীল রাখতে এলপিজিতে ভ্যাট কমালো সরকার

২৩ মে হেফাজতে ইসলামের দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা

২৩ মে হেফাজতে ইসলামের দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন