প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৩:২৩ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা ৭ জুন অনুষ্ঠিত হবে ধরে নিয়ে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের জন্য নির্ধারিত যাত্রার শেষ দিন অর্থাৎ ৬ জুনের ট্রেন টিকিট আজ বিক্রি হচ্ছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারে শতভাগ টিকিট অনলাইনে ছাড়া হয়েছে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, শুধু ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোতে এবার মোট ৩৩,৩১৫টি আসন বরাদ্দ রয়েছে।
এই পরিকল্পনার আওতায়, ঈদের আগে বিভিন্ন দিনের টিকিট ধাপে ধাপে বিক্রি হচ্ছে:
৩১ মের টিকিট ছাড়া হয় ২১ মে
১ জুনের টিকিট বিক্রি হয় ২২ মে
২ জুনের ২৩ মে
৩ জুনের ২৪ মে
৪ জুনের ২৫ মে
৫ জুনের ২৬ মে
আর আজ (২৭ মে) বিক্রি হচ্ছে ৬ জুনের টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগে ৭ দিনের অগ্রিম টিকিট বিক্রির এই উদ্যোগে প্রতিজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে এই টিকিট ফেরত দেওয়া যাবে না।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























