প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৩:৫৪ পিএম

পাসপোর্ট এনডোর্সমেন্টের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে কত ফি নেওয়া যাবে, তা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এ বাবদ সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত আদায় করতে পারবে দেশের তফসিলি ব্যাংকগুলো।
শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বিভিন্ন ব্যাংক বৈদেশিক মুদ্রা বিক্রির সময় পাসপোর্ট এনডোর্সমেন্টের জন্য ভিন্ন ভিন্ন হারে ফি, চার্জ এবং অতিরিক্ত সার্ভিস ফি বা কমিশন নিচ্ছে। এর ফলে অনেক গ্রাহক বৈধ উপায়ে বৈদেশিক মুদ্রা কিনতে নিরুৎসাহিত হচ্ছেন।
এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে বৈধ চ্যানেলে মুদ্রা লেনদেন বাড়াতে প্রথমবারের মতো সর্বোচ্চ ফি নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























