জাতীয়

স্থানীয় সরকার উপদেষ্টাকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৫:৫৩ পিএম

স্থানীয় সরকার উপদেষ্টাকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা। শনিবার (১৭ মে) দুপুরে এই ঘোষণা দেয় তারা, এর মাধ্যমে তারা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান। গত তিন দিন ধরে সমর্থকরা এ দাবিতে আন্দোলন করছেন।

ইশরাক হোসেনের সমর্থকরা উচ্চ আদালতের রায় এবং নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানিয়ে বিক্ষোভ করছেন। তারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগেরও দাবি জানিয়েছেন।

ইশরাকের সমর্থকদের দাবি, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। তারা বলেন, “এ শহরের মেয়র হবেন ইশরাক, নগর ভবনে বসবেন তিনি, আসিফ মাহমুদ সজীব নয়।”

এদিকে, আন্দোলনের কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ এদিন নগর ভবনে যাননি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

রাজধানীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির বিশাল সমাবেশ

রাজধানীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির বিশাল সমাবেশ

বৃহস্পতিবার চার ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

বৃহস্পতিবার চার ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ঈদ পর্যন্ত সকল শনিবার সরকারি অফিস খোলা থাকবে

ঈদ পর্যন্ত সকল শনিবার সরকারি অফিস খোলা থাকবে

ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে নতুন সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে নতুন সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন