জাতীয়

বজ্রপাতে দেশের পাঁচ জেলায় ১১ জনের মৃত্যু

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৫, ০৫:০৭ পিএম

বজ্রপাতে দেশের পাঁচ জেলায় ১১ জনের মৃত্যু

দেশের পাঁচটি জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই কৃষক এবং মাঠে কাজ করার সময় এই দুর্ঘটনার শিকার হন। ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও হবিগঞ্জে রোববার (১১ মে) বিকেলে এসব ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনেই প্রাণ গেল ৫ জনের

জেলার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের আব্দুর রাজ্জাক, নাসিরনগরের গোর্কণ গ্রামের শামসুল হুদা, দুর্গাপুর গ্রামের জাকিয়া বেগম, আখাউড়ার রুটি গ্রামের সেলিম মিয়া এবং বনগজ গ্রামের জামির খাঁ।

জানা গেছে, ধান কাটার সময়, খেলা করতে গিয়ে কিংবা কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন তারা। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং তদন্তে ঘটনাস্থলে সদস্য পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জে এক ঘণ্টায় তিন কৃষকের মৃত্যু

বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে ভৈরব, কুলিয়ারচর ও হোসেনপুর উপজেলায় বজ্রপাতে মারা যান ফয়সাল মিয়া (২৮), ফারুক মিয়া (৬৫) ও কবির মিয়া (২৫)। এ সময় আহত হন আবু বকর (৬০) নামে আরও এক কৃষক। আহত আবু বকর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।

নওগাঁয় মাঠে ধান তুলতে গিয়ে নিহত ১, আহত ১

নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নে বজ্রপাতে জিল্লুর রহমান (৪০) নামে এক কৃষক নিহত এবং শফিকুল ইসলাম নামে অপর একজন আহত হন। তারা বিকেলে শুকানো ধান তুলতে মাঠে গেলে বজ্রপাতের শিকার হন।

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল আরও এক কৃষকের

জেলার সদর উপজেলার বুলনপুর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে কাইমুল (৪০) নামে এক কৃষক নিহত হন। স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জে ড্রেনে গোসলের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ডেমিকান্দি গ্রামে বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিকেল ৫টার দিকে ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে তিনি মারা যান।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

ওসমান হাদীর হত্যাকারী শনাক্তের পর সাইবার হামলার শিকার ‘দ্য ডিসেন্ট’

ওসমান হাদীর হত্যাকারী শনাক্তের পর সাইবার হামলার শিকার ‘দ্য ডিসেন্ট’

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বেতন-ভাতা ও সুবিধা কী?

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বেতন-ভাতা ও সুবিধা কী?

নামের ভুলে কারাবন্দি, অবশেষে ঘরে ফিরলেন আমান ছৈয়াল

নামের ভুলে কারাবন্দি, অবশেষে ঘরে ফিরলেন আমান ছৈয়াল

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন