জাতীয়

২৩ মে হেফাজতে ইসলামের দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩ মে ২০২৫, ০৪:৩৯ পিএম

২৩ মে হেফাজতে ইসলামের দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা

নারীর অধিকার, ধর্মীয় মূল্যবোধ ও রাষ্ট্রীয় নানা বিষয়ে দাবির প্রেক্ষিতে আগামী ২৩ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এক মহাসমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান।

তিনি জানান, নারীর অধিকার প্রতিষ্ঠায় আগামী তিন মাসের মধ্যে বিভাগীয় পর্যায়ে সম্মেলন আয়োজন করা হবে এবং ২৩ মে জুমার নামাজের পর চার দফা দাবিতে সারাদেশে একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

মহাসমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা। এতে সংগঠনটির আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নারীবিষয়ক সংস্কার কমিশন, ধর্মীয় মূল্যবোধ ও বিদেশি হস্তক্ষেপের প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রস্তাব ও কমিশনের কার্যক্রমে ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির ওপর আঘাত এসেছে বলে সংগঠনটি মনে করছে। বিশেষ করে নারীবিষয়ক সংস্কার কমিশন সম্পর্কে তার বক্তব্য ছিল যে, এটি ধর্মীয় বিধানবিরোধী এবং তা বাতিল করতে হবে। সেইসঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের কিছু সুপারিশ, বিশেষ করে ধর্ম অবমাননার শাস্তির ধারা বাতিল সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি।

লিখিত বক্তব্যে ধর্মীয় স্বাধীনতা, সব নাগরিকের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক, ধর্মীয় সহনশীল ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে কেউ নিপীড়নের শিকার হবে না, এবং সব ধর্মের মানুষের অধিকার সুরক্ষিত থাকবে।

সমাবেশের শেষ পর্বে মোনাজাত পরিচালনা করেন হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা এবং নাগরিক সমাজের কিছু প্রতিনিধিও।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

নববর্ষে ঢাকেশ্বরী মন্দিরে সেনাপ্রধান, দিলেন সম্প্রীতি ও ঐক্যের বার্তা

নববর্ষে ঢাকেশ্বরী মন্দিরে সেনাপ্রধান, দিলেন সম্প্রীতি ও ঐক্যের বার্তা

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

আ.লীগ রাজনীতি করতে পারবে না: সারজিস

আ.লীগ রাজনীতি করতে পারবে না: সারজিস

২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম শুরু

২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম শুরু

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন