সাহিত্য

চলে গেলেন নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস য়োসা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ পিএম

চলে গেলেন নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস য়োসা

বিশ্বসাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটলো। পেরুর প্রখ্যাত সাহিত্যিক ও নোবেল বিজয়ী মারিও বার্গাস য়োসা ৮৯ বছর বয়সে পরলোক গমন করেছেন।

রবিবার (১৩ এপ্রিল) পেরুর স্থানীয় সময়ে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি লেখক। তাঁর বড় ছেলে আলভারো বার্গাস য়োসা সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার মৃত্যুর খবর জানিয়ে বলেন, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা শান্তিপূর্ণভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মৃত্যুর সময় আমরা পরিবারের সবাই তাঁর পাশে ছিলাম।”

সত্তরের দশকে লাতিন আমেরিকার সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে আবির্ভূত হয়েছিলেন মারিও। তার হঠাৎ প্রয়াণে সাহিত্যমহলে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে বলছেন, লাতিন আমেরিকার সাহিত্য আন্দোলনের এক গৌরবোজ্জ্বল অধ্যায় এখানেই শেষ হলো।

মারিও বার্গাস য়োসার লেখকজীবনের উত্থান ঘটে ১৯৬০ সালে প্রকাশিত উপন্যাস ‘The Time of the Hero’ দিয়ে, যা পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে—
‘The Green House’, ‘Aunt Julia and the Scriptwriter’, ‘Death in the Andes’, ‘The War of the End of the World’, এবং ‘The Feast of the Goat’

১৯৮২ সালে সাহিত্যক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য মারিও পান নোবেল পুরস্কার। পরবর্তীতে, ১৯৯৫ সালে তিনি লাভ করেন স্পেনের সর্বোচ্চ সাহিত্য সম্মান ‘সারভানতেস অ্যাওয়ার্ড’।

এই বরেণ্য সাহিত্যিকের মৃত্যুতে পেরু সরকার সোমবার (১৪ এপ্রিল) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শোক প্রকাশের অংশ হিসেবে দেশটির সকল সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাহিত্য থেকে আরো

২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

সাহিত্যচর্চায় পোয়েটস ক্লাবের অগ্রণী ভূমিকা: সিলেটে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা

সাহিত্যচর্চায় পোয়েটস ক্লাবের অগ্রণী ভূমিকা: সিলেটে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা

আব্দুর রউফ চৌধুরী সাহিত্য সম্মাননা পেলেন ড. বিশ্বজিৎ ঘোষ

আব্দুর রউফ চৌধুরী সাহিত্য সম্মাননা পেলেন ড. বিশ্বজিৎ ঘোষ

নববর্ষের মূল মোটিফে আগুন অপরাধীরা প্রত্যেকে আইনের আওতায় আসবে -সংস্কৃতি উপদেষ্টা

নববর্ষের মূল মোটিফে আগুন অপরাধীরা প্রত্যেকে আইনের আওতায় আসবে -সংস্কৃতি উপদেষ্টা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন