সাহিত্য

সাহিত্যচর্চায় পোয়েটস ক্লাবের অগ্রণী ভূমিকা: সিলেটে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১১:৩৬ এএম

সাহিত্যচর্চায় পোয়েটস ক্লাবের অগ্রণী ভূমিকা: সিলেটে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা

সাহিত্যচর্চায় পোয়েটস ক্লাবের অগ্রণী ভূমিকা: সিলেটে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা

বাংলাদেশে সাহিত্য সংস্কৃতির প্রসারে পোয়েটস ক্লাবের অবদান প্রশংসনীয় ও যুগান্তকারী— এমন মন্তব্য করেছেন বাংলা একাডেমির উপপরিচালক ও কবি ড. শাহেদ মন্তাজ।

গত ১০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, “সাহিত্য আড্ডা, জাতীয় সাহিত্য সম্মেলন, সাহিত্য পর্যটন মিশন ও নানা আয়োজনে পোয়েটস ক্লাব দেশের সাহিত্য জগতে নতুন মাত্রা এনেছে। এটি নিঃসন্দেহে জাতির শিল্প-সাহিত্য চর্চার জন্য এক গৌরবজনক পদক্ষেপ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি এম এ আলী জালালাবাদী। প্রধান অতিথি ছিলেন কবি কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ। উদ্বোধনী বক্তব্য রাখেন ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হাসমত উল্লাহ। সংবর্ধিত অতিথি ছিলেন মরমী সাধক ফরমান আলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছৈফাগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এম এ রউফ, প্রাবন্ধিক মোহাম্মদ ছয়েফ উদ্দিন, ক্লাবের সিলেট মহানগর সভাপতি কবি ধ্রুব গৌতম।

কবিতা পাঠ ও শুভেচ্ছা বক্তব্যে অংশ নেন সুনামগঞ্জ জেলা সভাপতি কবি আব্দুল আজিজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাহিনা জালালী পিয়ারা, সহ-সাধারণ সম্পাদক তালেব হোসেন, কবি মিফতাহ উদ্দিন লাভলু, নুরুদ্দিন রাসেল, মাসুদ রানা চৌধুরী, মো. রিপন মিয়া, জাহাঙ্গীর আকবর, সুরাইয়া পারভীন লিলি, নাছরিন সুলতানা, জালাল জয় ও এমরান ফয়সাল প্রমুখ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কবি কামাল আহমদ ও কবি মাসুদা সিদ্দিকা রুহী। বিশেষ আকর্ষণ হিসেবে মরমী সাধক ফরমান আলীর সংগীত পরিবেশনা ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে লেখক মোহাম্মদ ছয়েফ উদ্দিনের লেখা “সময়ের ভাবনা” বইটির মোড়ক উন্মোচন করেন ড. শাহেদ মন্তাজ।

প্রধান অতিথি কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ প্রয়াত মহাপরিচালক তাজুল ইসলাম বাঙালিকে স্মরণ করে বলেন, “আজ থেকে প্রায় দেড় যুগ আগে তিনি আমাকে এই সাহিত্য আড্ডায় আমন্ত্রণ জানিয়েছিলেন— তাঁর জন্য দোয়া করছি।”
সিলেট মহানগর সভাপতির স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাহিত্য থেকে আরো

নববর্ষের মূল মোটিফে আগুন অপরাধীরা প্রত্যেকে আইনের আওতায় আসবে -সংস্কৃতি উপদেষ্টা

নববর্ষের মূল মোটিফে আগুন অপরাধীরা প্রত্যেকে আইনের আওতায় আসবে -সংস্কৃতি উপদেষ্টা

আব্দুর রউফ চৌধুরী সাহিত্য সম্মাননা পেলেন ড. বিশ্বজিৎ ঘোষ

আব্দুর রউফ চৌধুরী সাহিত্য সম্মাননা পেলেন ড. বিশ্বজিৎ ঘোষ

চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় ঢাবি কর্তৃপক্ষের মামলা

চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় ঢাবি কর্তৃপক্ষের মামলা

শহীদ জিয়া জাতীয় কবিকে সেনাবাহিনীর সম্মান সূচক পদক দিয়েছিলেন: ব্যারিস্টার সালাম

শহীদ জিয়া জাতীয় কবিকে সেনাবাহিনীর সম্মান সূচক পদক দিয়েছিলেন: ব্যারিস্টার সালাম

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন