লাইফ স্টাইল

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৬তম জন্মদিন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২২ অগাস্ট ২০২৫, ০৬:২৩ পিএম

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৬তম জন্মদিন

বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ এথেল ক্যাটারহ্যাম বৃহস্পতিবার তার ১১৬তম জন্মদিন উদযাপন করেছেন। তিনি বর্তমানে ইংল্যান্ডের সারের লাইটওয়াটারে একটি কেয়ার হোমে বসবাস করছেন।

এথেল ১৯০৯ সালের ২১ আগস্ট ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের শিপটন বেলিঙ্গারে জন্মগ্রহণ করেন। সে সময় ব্রিটেনে রাজত্ব করছিলেন রাজা এডওয়ার্ড সপ্তম এবং প্রধানমন্ত্রী ছিলেন হার্বার্ট অ্যাসকুইথ। এই সময়েই বিখ্যাত লেখিকা বিট্রিক্স পটার প্রকাশ করেছিলেন The Tale of the Flopsy Bunnies, আর জনপ্রিয় গানের তালিকায় ছিল Shine On, Harvest Moon

ক্যাটারহ্যাম বর্তমানে এডওয়ার্ডিয়ান যুগের শেষ জীবিত প্রজা। তিনি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পাঁচ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এবং আট ভাইবোনের মধ্যে ছিলেন দ্বিতীয় কনিষ্ঠ।

২০২৫ সালের এপ্রিল মাসে ব্রাজিলের সিস্টার ইনা ক্যানাবারো লুকাস মারা যাওয়ার পর এথেল বিশ্বের সবচেয়ে বয়সী জীবিত ব্যক্তির স্বীকৃতি পান।

২০২০ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি জীবনের সব কিছু মেনে নিয়েছি, উত্থান-পতনসহ। আমি শুনি এবং যা পছন্দ করি, তাই করি।”

এ বছর তার জন্মদিনটি উদযাপিত হচ্ছে ঘরোয়া পরিবেশে, পরিবারের সদস্যদের সাথে। কেয়ার হোমের পক্ষ থেকে জানানো হয়েছে, “এথেল এবং তার পরিবার এই বিশেষ দিনে সবাই যে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন, তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এথেল এবারও সাক্ষাৎকার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, বরং পরিবারের সঙ্গে নিরিবিলি সময় কাটাতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।”

উল্লেখযোগ্যভাবে, গত বছর রাজা চার্লস তার ১১৫তম জন্মদিন উপলক্ষে তাকে একটি শুভেচ্ছা কার্ড পাঠিয়েছিলেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি বয়সে বেঁচে থাকা মানুষের রেকর্ডটি রয়েছে ফ্রান্সের জিন ক্যালমেন্টের দখলে, যিনি বেঁচে ছিলেন ১২২ বছর ১৬৪ দিন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লাইফ স্টাইল থেকে আরো

সকালে ঘুম ভেঙে সঙ্গে সঙ্গে মোবাইল ফোন ঘাঁটার বিপদসমূহ

সকালে ঘুম ভেঙে সঙ্গে সঙ্গে মোবাইল ফোন ঘাঁটার বিপদসমূহ

তাপপ্রবাহ কিছুটা কমছে, তবে ২০ জুলাই ফের ৩৫ ডিগ্রির গরমে পড়তে পারে যুক্তরাজ্য

তাপপ্রবাহ কিছুটা কমছে, তবে ২০ জুলাই ফের ৩৫ ডিগ্রির গরমে পড়তে পারে যুক্তরাজ্য

গরমে তালশাঁস খাওয়ার উপকারিতা জানুন

গরমে তালশাঁস খাওয়ার উপকারিতা জানুন

ইফতারে পেট ঠান্ডা রাখবে চিড়ার লাচ্ছি

ইফতারে পেট ঠান্ডা রাখবে চিড়ার লাচ্ছি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন