লিড নিউজ

স্বেচ্ছায় নিখোঁজ ছিলেন টঙ্গীর খতিব মুহিবুল্লাহ, আদালতে জবানবন্দি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পিএম

স্বেচ্ছায় নিখোঁজ ছিলেন টঙ্গীর খতিব মুহিবুল্লাহ, আদালতে জবানবন্দি

গাজীপুরের টঙ্গীর আলোচিত খতিব ও পেশ ইমাম মো. মুহিবুল্লাহ মিয়াজী স্বেচ্ছায় নিখোঁজ ছিলেন বলে আদালতে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক যুবায়ের রশীদের কাছে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে বিচারক মুহিবুল্লাহকে পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন।

এর আগে সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান জানান, ইমাম মুহিবুল্লাহর নিখোঁজ হওয়ার ঘটনায় অপহরণের অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে। তদন্তে জানা গেছে, তিনি নিজেই ঢাকার গাবতলী থেকে শ্যামলী পরিবহনের বাসে পঞ্চগড় গিয়েছিলেন।

তাহেরুল হক আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার রহস্য উদঘাটন করা হয়। সোমবার রাত আটটার দিকে মুহিবুল্লাহকে টঙ্গী পূর্ব থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনিও স্বেচ্ছায় নিখোঁজ থাকার বিষয়টি স্বীকার করেন।

গত বুধবার সকালে টঙ্গীর বাসা থেকে বের হওয়ার পর মুহিবুল্লাহ নিখোঁজ হন। পরদিন সকালে পঞ্চগড় সদর ইউনিয়নের সিতাগ্রাম হেলিপ্যাড এলাকার পাশে মহাসড়কের ধারে শিকলবদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছিল।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিড নিউজ থেকে আরো

যুক্তরাজ্যের ‘গ্লোবাল ট্যালেন্ট’ প্রকল্পে বাংলাদেশিদের বড় সুযোগ

যুক্তরাজ্যের ‘গ্লোবাল ট্যালেন্ট’ প্রকল্পে বাংলাদেশিদের বড় সুযোগ

সিলেট–লন্ডন ফ্লাইটে ফের যাত্রীর মৃত্যু : পাইলটের ভূমিকা তদন্তে

সিলেট–লন্ডন ফ্লাইটে ফের যাত্রীর মৃত্যু : পাইলটের ভূমিকা তদন্তে

নবীর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের

নবীর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের

সিলেট সীমান্তে বিএসএফের সাথে স্থানীয়দের উত্তেজনা

সিলেট সীমান্তে বিএসএফের সাথে স্থানীয়দের উত্তেজনা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন