আন্তর্জাতিক

কারাগারে প্রেম, বিয়ের জন্য জামিনে মুক্তি দুই খুনির

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম

কারাগারে প্রেম, বিয়ের জন্য জামিনে মুক্তি দুই খুনির

ভারতে চাঞ্চল্যকর হত্যার দায়ে সাজাপ্রাপ্ত এক নারী ও এক পুরুষ কারাগারে পরিচয় গড়ার পর প্রেমে বাঁধা পড়ে এবং এবার বিয়ে করতে ১৫ দিনের প্যারোল পেয়েছেন।

রাজস্থান হাইকোর্ট মানবিক বিবেচনায় মডেল প্রিয়া শেঠ ওরফে নেহা শেঠ এবং তার বাগদত্তা হনুমান প্রসাদকে ১৫ দিনের প্যারোল মঞ্জুর করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) আলওয়ার জেলার বড়োদামেভ এলাকায় তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। দুজনই বর্তমানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

প্রিয়া শেঠ ২০১৮ সালে ডেটিং অ্যাপে পরিচিত এক যুবককে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন। ছয় মাস আগে সাঙ্গানের ওপেন জেলেই তিনি হনুমান প্রসাদের সঙ্গে পরিচিত হন, এবং সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

হনুমান প্রসাদও তার প্রেমিকার স্বামী এবং চার শিশুকে হত্যা করার দায়ে সাজাপ্রাপ্ত। তাদের আবেদন মঞ্জুর করে আদালত ১৫ দিনের প্যারোলের অনুমতি দিয়েছেন, তার পর পুনরায় কারাগারে ফিরতে হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

গাজায় শিশু হাসপাতালেও ইসরায়েলি হামলা, প্রাণ হারালেন আরও ৩২ জন

গাজায় শিশু হাসপাতালেও ইসরায়েলি হামলা, প্রাণ হারালেন আরও ৩২ জন

বাসযোগ্য শহরের তালিকা থেকে বাদ লন্ডন, কারণ রাজনৈতিক অস্থিরতা

বাসযোগ্য শহরের তালিকা থেকে বাদ লন্ডন, কারণ রাজনৈতিক অস্থিরতা

বিদেশিদের জন্য প্রতিবন্ধী ভাতা বন্ধের প্রস্তাব টোরি নেতার

বিদেশিদের জন্য প্রতিবন্ধী ভাতা বন্ধের প্রস্তাব টোরি নেতার

ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার প্রতিবাদে লন্ডনে সাংবাদিকদের সমাবেশ

ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার প্রতিবাদে লন্ডনে সাংবাদিকদের সমাবেশ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন