আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত ৫৪

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত ৫৪

রাজধানী জাকার্তার একটি মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, খুতবা চলাকালীন হঠাৎ দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়, এতে মসজিদজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জাকার্তা পুলিশের প্রধান আসেপ এদি সুহেরি জানিয়েছেন, আহতদের অধিকাংশই ছাত্র এবং তাদের অনেকের অবস্থা গুরুতর। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি; এ বিষয়ে তদন্ত চলছে।

টেলিভিশনে দেওয়া এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ঘটনাটি ঘটেছে উত্তর জাকার্তার কেলাপা গাদিং এলাকায়।

স্থানীয় টেলিভিশন চ্যানেল কম্পাস টিভিমেট্রো টিভির সম্প্রচারে দেখা গেছে, বিস্ফোরণের পর পুরো এলাকায় পুলিশ ও অ্যাম্বুলেন্সের উপস্থিতি বৃদ্ধি পায়। তবে মসজিদের কাঠামোগত তেমন ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

লন্ডনে কৃষ্ণাঙ্গ কিশোরদের মৃত্যুঝুঁকি বেশি, ‘লজ্জাজনক’ বললেন মেট্রোপলিটন প্রধান

লন্ডনে কৃষ্ণাঙ্গ কিশোরদের মৃত্যুঝুঁকি বেশি, ‘লজ্জাজনক’ বললেন মেট্রোপলিটন প্রধান

নিম্ন আয় ও ভাড়ার চাপে যুক্তরাজ্য ছাড়ছেন তরুণরা

নিম্ন আয় ও ভাড়ার চাপে যুক্তরাজ্য ছাড়ছেন তরুণরা

ব্রিটিশ প্রধানমন্ত্রীদের চেয়েও দীর্ঘ দায়িত্বে ‘চিফ মাউজার’ ল্যারি

ব্রিটিশ প্রধানমন্ত্রীদের চেয়েও দীর্ঘ দায়িত্বে ‘চিফ মাউজার’ ল্যারি

যুক্তরাজ্যে অ্যালার্জিতে ভুগছেন: দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ

যুক্তরাজ্যে অ্যালার্জিতে ভুগছেন: দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন