আন্তর্জাতিক

পাঁচ লাখ কর্মী নেবে ইতালি, ২৩ অক্টোবর থেকে আবেদন শুরু

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০১:৪৮ পিএম

পাঁচ লাখ কর্মী নেবে ইতালি, ২৩ অক্টোবর থেকে আবেদন শুরু

ইতালি তাদের শ্রমবাজারে দীর্ঘদিনের জনবল সংকট মোকাবিলায় বড় উদ্যোগ নিয়েছে। দেশটি আগামী তিন বছরে পাঁচ লাখ বিদেশি কর্মী নেবে বলে ঘোষণা দিয়েছে। এরই অংশ হিসেবে চলতি বছরের ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হচ্ছে স্পন্সর ভিসায় কর্মী নিয়োগের আবেদন, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত

ইতালির সরকারের ঘোষণা অনুযায়ী, নন-ইউরোপীয় ৩৮টি দেশের নাগরিকরা এ কর্মসূচির আওতায় আবেদন করতে পারবেন। বাংলাদেশ এই তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে।

সরকারি তথ্যে জানানো হয়, এবার আবেদন প্রক্রিয়া আগের চেয়ে কঠোর ও প্রযুক্তিনির্ভর করা হয়েছে। সঠিক ও বৈধ নিয়োগদাতা ছাড়া কেউ আবেদন করতে পারবেন না। আবেদনকারীর যোগ্যতা ও নিয়োগকর্তার বৈধতা স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাচাই করা হবে।

ইতালির শ্রমবাজারে বর্তমানে পর্যটন, কৃষি, নির্মাণ ও শিল্প খাতে ব্যাপক শ্রমিক সংকট বিরাজ করছে। এই খাতগুলোতেই মূলত বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নিয়োগের পরিকল্পনা থাকলেও, চাহিদা অনুযায়ী তা বাড়িয়ে পাঁচ লাখ করা হয়েছে।

ইতোমধ্যে ২০২৬ সালের জন্য ‘ক্লিক ডে’ এর তারিখও নির্ধারণ করেছে ইতালি সরকার। তা হলো:

  • ১২ জানুয়ারি ২০২৬

  • ৯ ফেব্রুয়ারি ২০২৬

  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬

  • ১৮ ফেব্রুয়ারি ২০২৬

এই তারিখগুলোতে সকাল ৯টা থেকে আবেদন জমা দেওয়া যাবে, তবে আগাম ফরম পূরণ আবশ্যক।

ইতালিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা জানিয়েছেন, এবারের আবেদন পদ্ধতি ডিজিটাল হওয়ায় হয়রানির সম্ভাবনা অনেকটা কমে যাবে। তবে একই সঙ্গে তারা দালাল চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন এবং সরাসরি সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষতা ও উৎপাদনশীলতা বজায় রাখতে ইতালির এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈধ উপায়ে আবেদন করলে অনেক বাংলাদেশির জন্য এটি হতে পারে বিদেশে কর্মসংস্থানের একটি নতুন দিগন্ত

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ইংল্যান্ডে পানি দূষণ ৬০% বৃদ্ধি: তিনটি বড় কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইংল্যান্ডে পানি দূষণ ৬০% বৃদ্ধি: তিনটি বড় কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ঠাট্টা ছিল: ট্রাম্প

২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ঠাট্টা ছিল: ট্রাম্প

২০২০ সালের পর আগতদের জন্য স্থায়ী বসতির অপেক্ষা দ্বিগুণ হতে পারে

২০২০ সালের পর আগতদের জন্য স্থায়ী বসতির অপেক্ষা দ্বিগুণ হতে পারে

যুক্তরাজ্যের ব্ল্যাকবার্ন কাউন্সিলে আশ্রয়প্রার্থীদের সহায়তায় বরাদ্দ বেড়েছে

যুক্তরাজ্যের ব্ল্যাকবার্ন কাউন্সিলে আশ্রয়প্রার্থীদের সহায়তায় বরাদ্দ বেড়েছে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন