আন্তর্জাতিক

গুম, খুন ও ধর্ষণ বন্ধের দাবিতে লন্ডনে মানববন্ধন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম

গুম, খুন ও ধর্ষণ বন্ধের দাবিতে লন্ডনে মানববন্ধন

বাংলাদেশে চলমান গুম, খুন, ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে এবং মানবাধিকার রক্ষার দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানবাধিকার সংগঠন “ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ”–এর আয়োজনে গত বুধবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এই কর্মসূচি হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ এবং পরিচালনা করেন সেক্রেটারি আল জাবের আহমেদ রুম্মান

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী বদরুদ্দোজা আকাশ, হুসাইন আহমেদ, মোহাম্মদ আরিফুল ইসলাম, আক্তার হোসেন, হোসেন মুন্না, আবুল মনজুর মিজান, মো. কবির হোসেন, এমরান উদ্দিন, সৈয়দ কারিম রায়হান, জুবায়ের আহমদ সানি, মোহাম্মদ নাজিম, শরীফ আলম, কাওছার আহমেদ এবং হাসান আহমদ

বক্তারা বলেন, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা, গুম এবং ধর্ষণের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী মত দমন ও দমন-পীড়নে ব্যস্ত, আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ।

তারা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশ এখন ক্ষমতা রক্ষার নামে সহিংসতা, চাঁদাবাজি ও দমননীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। বিরোধী দল ও মতাবলম্বীদের হয়রানি এবং প্রশাসনিক সহায়তায় দমন করা হচ্ছে—যা গণতান্ত্রিক সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।

বক্তারা দাবী জানান, অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে একটি সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। সেইসঙ্গে দেশের চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’

যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’

কাশ্মীর হামলা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র প্রতিক্রিয়া

কাশ্মীর হামলা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র প্রতিক্রিয়া

পবিত্র আল-আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি উগ্রপন্থীদের হামলা

পবিত্র আল-আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি উগ্রপন্থীদের হামলা

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন