আন্তর্জাতিক

যুক্তরাজ্যে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশনা জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম

যুক্তরাজ্যে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশনা জারি

যুক্তরাজ্য সরকার দেশের নাগরিকদের সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ, মহামারি, ইন্টারনেট বিভ্রাট এবং চরম আবহাওয়ার মতো বড় জাতীয় দুর্যোগের মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। নতুন নিরাপত্তা কৌশলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা এমন এক যুগে প্রবেশ করেছি, যেখানে আমাদের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি দেওয়া শক্তির সঙ্গে সরাসরি মোকাবিলা করতে হতে পারে।”

সরকারি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের সময় জরুরি বার্তা পাওয়ার জন্য ব্যাটারিচালিত বা হ্যান্ডেল ঘুরিয়ে চালানো যায় এমন একটি রেডিও রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রেডিওয়ের দাম মাত্র ৫ পাউন্ড। পাশাপাশি গাড়ির রেডিওও ব্যবহার করা যেতে পারে। তবে কঠোর পরিস্থিতিতে ঘরের ভিতরে থাকা নিরাপদ বলেও নির্দেশনা দেয়া হয়েছে।

সরকারের ‘প্রিপেয়ার’ ওয়েবসাইটে আরও কয়েকটি জরুরি প্রস্তুতির পরামর্শ দেওয়া হয়েছে। সেগুলো হলো ব্যাটারিচালিত টর্চ, অতিরিক্ত ব্যাটারি, পোর্টেবল মোবাইল চার্জার, বোতলজাত পানি, টিনজাত খাবার এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণ করা।

বিদ্যুৎ বা পানির সরবরাহ কয়েক দিনের জন্য বন্ধ হলে বা বাসা ছেড়ে নিরাপদ স্থানে যেতে হলে প্রয়োজনীয় জিনিসপত্র আগেভাগেই প্রস্তুত রাখার পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ পরিস্থিতিতে দ্রুত বাসা ছাড়ার প্রয়োজন হলে একটি বহনযোগ্য ব্যাগে প্রয়োজনীয় সব জিনিস নিয়ে যাওয়া উচিত।

সরকারের এই নির্দেশনার উদ্দেশ্য হল জাতীয় দুর্যোগের সময় মানুষ যেন বিভ্রান্ত না হয়ে সচেতন ও নিরাপদভাবে পরিস্থিতির মোকাবিলা করতে পারে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ইংল্যান্ডে জলাধারগুলোর পানি এক দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে

ইংল্যান্ডে জলাধারগুলোর পানি এক দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে

জেন-জি বিক্ষোভে মাদাগাস্কারে সরকার পতন

জেন-জি বিক্ষোভে মাদাগাস্কারে সরকার পতন

‘ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনেই আছেন, কানাডা যাননি’

‘ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনেই আছেন, কানাডা যাননি’

সাত বছর আগেই ধরা পড়া ত্রুটিতে হিথ্রোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিমানবন্দর বন্ধ

সাত বছর আগেই ধরা পড়া ত্রুটিতে হিথ্রোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিমানবন্দর বন্ধ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন