আন্তর্জাতিক

একটি ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ছয় দেশ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৫:০৮ পিএম

একটি ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ছয় দেশ

মধ্যপ্রাচ্যে ভ্রমণপ্রেমীদের জন্য আসছে দারুণ এক সুযোগ। এবার একটিমাত্র ভিসা ব্যবহার করেই সৌদি আরব, দুবাই (সংযুক্ত আরব আমিরাত), কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইন ঘোরা যাবে। খুব শিগগিরই চালু হতে যাচ্ছে এই নতুন ভিসা ব্যবস্থা।

মঙ্গলবার (১৭ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, জিসিসি (GCC) অঞ্চলের ছয় দেশকে ঘিরে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা’ নামে এই নতুন ভিসা চালু হচ্ছে। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা এবং নিয়মিত আন্তর্জাতিক পর্যটকরা একাধিক ভিসার ঝামেলা ছাড়াই পুরো অঞ্চলে ভ্রমণ করতে পারবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালেই এই ভিসা প্রকল্প অনুমোদিত হয়েছে এবং বর্তমানে এটি বাস্তবায়নের শেষ ধাপে রয়েছে। যদিও এখনো নির্দিষ্ট উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়নি, তবে ২০২৫ সালের মধ্যেই এটি চালু হবে বলে আশা করা হচ্ছে।

এই ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত শর্ত ও নিয়মাবলি এখনো ঘোষণা করা হয়নি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ওয়েস্টমিনস্টার কাউন্সিলে এক বছরে এক মিলিয়ন পাউন্ডের বেশি প্রতারণা শনাক্ত

ওয়েস্টমিনস্টার কাউন্সিলে এক বছরে এক মিলিয়ন পাউন্ডের বেশি প্রতারণা শনাক্ত

৯ কোটি টাকার লটারি জিতলেন কাতার ও ওমানপ্রবাসী দুই বাংলাদেশি

৯ কোটি টাকার লটারি জিতলেন কাতার ও ওমানপ্রবাসী দুই বাংলাদেশি

সিলেটের উন্নয়নে বৈষম্যের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

সিলেটের উন্নয়নে বৈষম্যের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

বিয়ের সাজ নিতে গিয়ে দুর্ঘটনায় নববধূ, হাসপাতালে সিনেমার মতোই সম্পন্ন হলো বিয়ে

বিয়ের সাজ নিতে গিয়ে দুর্ঘটনায় নববধূ, হাসপাতালে সিনেমার মতোই সম্পন্ন হলো বিয়ে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন