আন্তর্জাতিক

‘ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনেই আছেন, কানাডা যাননি’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৬:৩০ পিএম

‘ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনেই আছেন, কানাডা যাননি’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বর্তমানে যুক্তরাজ্যেই অবস্থান করছেন, কানাডা সফরে নন— এমন তথ্য স্পষ্ট হয়ে উঠেছে। অথচ মঙ্গলবার (১০ জুন) বিকেলে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, স্টারমার সম্ভবত কানাডায় আছেন, এজন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠকের কোনও সময়সূচি এখনও নির্ধারিত হয়নি।

প্রেস সচিব জানান, এক ব্রিটিশ এমপির কাছ থেকে তারা জানতে পেরেছেন যে স্টারমার বর্তমানে কানাডা সফরে রয়েছেন। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে ফিরলে এবং সময়সূচি পাওয়া গেলে বৈঠকের সম্ভাবনা রয়েছে।”

তবে এই বক্তব্যের পরপরই সংশয় তৈরি হয়, এবং পরবর্তীতে নিশ্চিত হওয়া যায়— ব্রিটিশ প্রধানমন্ত্রী সেদিন যুক্তরাজ্যেই ছিলেন এবং ব্যস্ত সময় পার করেছেন বিভিন্ন সরকারী কার্যক্রমে।

লন্ডনের ল ম্যাট্রিক সলিসিটর্সের পার্টনার ব্যারিস্টার সালাহ উদ্দীন সুমন এ বিষয়ে বলেন, “প্রেস সচিবের দেওয়া তথ্য সঠিক নয়। কিয়ার স্টারমার ১০ জুন যুক্তরাজ্যেই অবস্থান করছিলেন।” তিনি আরও বলেন, “এ ধরনের গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার আগে সরকারের একজন মুখপাত্র হিসেবে আরও দায়িত্বশীল হওয়া জরুরি ছিল। বিশেষ করে যখন লন্ডনে বাংলাদেশের একটি সক্রিয় হাইকমিশন এবং কূটনৈতিক উইং কাজ করছে।”

তিনি উল্লেখ করেন, ওইদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটে শিশুদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাউথপোর্টে একটি স্মৃতিসৌধ প্রকল্পে সরকারি অর্থায়নের ঘোষণা দিয়েছেন। একই দিনে তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের সঙ্গে ফোনে আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন এবং সাইজওয়েল সি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১৪.২ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণাও দেন। পাশাপাশি, ‘লন্ডন টেক উইক ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এনভিডিয়া-র সিইও’র সঙ্গে অংশগ্রহণও করেন তিনি।

এ প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য জানতে চাওয়া হলে তার সঙ্গে ফোন বা মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার আকবর হোসেনকেও ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

এ ঘটনার পর বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার সফরের সময় কূটনৈতিক সমন্বয়ের ঘাটতি এবং তথ্য যাচাইয়ের অভাব থেকেই এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

বাংলাদেশিদের জন্য ভিসায় বড় সুখবর দিলো অস্ট্রেলিয়া

বাংলাদেশিদের জন্য ভিসায় বড় সুখবর দিলো অস্ট্রেলিয়া

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

ভারত-পাকিস্তান সরাসরি আলোচনায়, লক্ষ্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা

ভারত-পাকিস্তান সরাসরি আলোচনায়, লক্ষ্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা

৯ কোটি টাকার লটারি জিতলেন কাতার ও ওমানপ্রবাসী দুই বাংলাদেশি

৯ কোটি টাকার লটারি জিতলেন কাতার ও ওমানপ্রবাসী দুই বাংলাদেশি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন