আন্তর্জাতিক

ওমরা পালনে মুসল্লিদের জন্য নতুন নির্দেশনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ০৩:৩১ পিএম

ওমরা পালনে মুসল্লিদের জন্য নতুন নির্দেশনা

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় পবিত্র ওমরা পালনে সৌদি আরব যাওয়া মুসল্লিদের জন্য কিছু নির্দিষ্ট জিনিস বহন না করার জন্য নির্দেশনা দিয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ মার্চ, বুধবার, সৌদি সরকারের বরাত দিয়ে জানানো হয় যে, ওমরা যাত্রীদের লেজার, আতশবাজি, নকল মুদ্রা এবং অনিবন্ধিত ওষুধ নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না। সৌদি কর্তৃপক্ষ মুসল্লিদের উদ্দেশে জানান, “সৌদিতে প্রবেশের আগে নিশ্চিত করুন যে, আপনি এসব নিষিদ্ধ জিনিস বহন করছেন না।”

মুসল্লিদের জন্য এসব নিষিদ্ধ দ্রব্যের বিস্তারিত তথ্য জানার জন্য সৌদি আরবের যাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইট থেকে যাচাই করার আহ্বান জানিয়েছে।

এছাড়া, রমজান মাসে ওমরা পালনে আগত মুসল্লিদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সৌদি কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মক্কায় মসজিদুল হারামে আগত মুসল্লিদের জন্য নির্দিষ্ট গেট ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব গেটগুলোর মধ্যে রয়েছে কিং ফাহাদ গেট (নং ৭৯), আজিয়াদ গেট (নং ৩), ওমরা গেট (নং ৬২)। এই গেটগুলো ব্যবহার করলে মুসল্লিরা তাওয়াফ ও সাঈ সম্পন্ন করতে সুবিধা পাবেন।

মসজিদুল হারামের মাতাফ (তাওয়াফ চত্বর) ও সাঈ এলাকায় সুষ্ঠু চলাচল নিশ্চিত করার জন্য নির্দিষ্ট নির্গমন পথও নির্ধারণ করা হয়েছে। গ্রাউন্ড এবং প্রথম তলা থেকে আল শাবিকা, আজিয়াদ এবং আল আব্বাস ব্রিজের মাধ্যমে বের হওয়া যাবে।

এছাড়া, সৌদি কর্তৃপক্ষ আশা করছে যে, রমজান মাসে বিপুলসংখ্যক মুসল্লি ওমরা পালন করবেন। এই কারণে গত বছরের জুন মাসে হজ শেষে নতুন ওমরা মৌসুমের প্রস্তুতি শুরু করা হয়েছিল।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

রমজানে মসজিদুল হারামে কাবার ইতিহাস নিয়ে প্রদর্শনী

রমজানে মসজিদুল হারামে কাবার ইতিহাস নিয়ে প্রদর্শনী

ভারতের পাঁচ যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

ভারতের পাঁচ যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’

যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’

ভারত-পাকিস্তান সরাসরি আলোচনায়, লক্ষ্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা

ভারত-পাকিস্তান সরাসরি আলোচনায়, লক্ষ্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন