আন্তর্জাতিক

ভারতের পাঁচ যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৭ মে ২০২৫, ১২:০৪ পিএম

ভারতের পাঁচ যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

ভারতের পাঁচ যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

পাকিস্তান দাবি করেছে, ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। বুধবার (৭ মে) পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন বার্তা সংস্থা রয়টার্সকে।

পাকিস্তানি সেনা মুখপাত্র জানান, ভারতীয় বাহিনীর তিনটি রাফাল, একটি এসইউ-৩০, একটি মিগ-২৯ যুদ্ধবিমান এবং একটি হেরন ড্রোন পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা বাহিনীর গুলিতে ভূপাতিত হয়েছে। এর মধ্যে তিনটি যুদ্ধবিমান জম্মু ও কাশ্মিরে বিধ্বস্ত হয় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “ভারতের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়ায় আমাদের সশস্ত্র বাহিনী তৎপর রয়েছে এবং দেশের আকাশসীমা সুরক্ষায় প্রস্তুত আছে।”

এদিকে, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের স্থানীয় প্রশাসনের চারটি সূত্রও জম্মু ও কাশ্মিরের বিভিন্ন এলাকায় তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।

তবে ভারত সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। পাকিস্তানের দাবির প্রতিক্রিয়ায় ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য না আসায় আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, এর কয়েক ঘণ্টা আগে ভারত দাবি করেছিল, পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা নয়টি ‘সন্ত্রাসী অবকাঠামো’তে সফল বিমান হামলা চালিয়েছে তারা। সেই হামলার জবাবে পাকিস্তান এই প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। পরমাণু শক্তিধর রাষ্ট্র দুটি একে অপরকে দোষারোপ করে যাচ্ছে, যার ফলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

দুর্নীতির অভিযোগে WHO-র আঞ্চলিক প্রধান সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠানো হয়েছে

দুর্নীতির অভিযোগে WHO-র আঞ্চলিক প্রধান সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠানো হয়েছে

ইউরোপে পাড়ি দিতে সাঁতরে সাগর পার হলেন মা-ছেলে

ইউরোপে পাড়ি দিতে সাঁতরে সাগর পার হলেন মা-ছেলে

লন্ডনে যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ড. ইউনূসের বৈঠক

লন্ডনে যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ড. ইউনূসের বৈঠক

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাচ্ছেন ৪২ দেশের নাগরিক

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাচ্ছেন ৪২ দেশের নাগরিক

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন