আন্তর্জাতিক

ওয়েলসের স্কুলে ছুরিকাঘাত: ১৫ বছরের কারাদণ্ড ১৩ বছর বয়সী ছাত্রীর

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পিএম

ওয়েলসের স্কুলে ছুরিকাঘাত: ১৫ বছরের কারাদণ্ড ১৩ বছর বয়সী ছাত্রীর

দক্ষিণ ওয়েলসের একটি স্কুলে ছুরি হামলার ঘটনায় ১৩ বছর বয়সী এক ছাত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০২৪ সালের ২৪ এপ্রিল, কারমার্থেনশায়ারের আম্মানফোর্ড এলাকার ‘ইয়সগল ডাইফ্রিন আমান’ নামক স্কুলে বিরতির সময় এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার দিন ছাত্রীটি স্কুলে ছুরি নিয়ে আসে এবং বিরতির সময়ে হঠাৎ করেই দুই শিক্ষক এবং এক ছাত্রের ওপর হামলা চালায়। এতে শিক্ষক ফিওনা এলিয়াস ও লিজ হপকিন এবং এক শিক্ষার্থী ছুরিকাহত হন। আহতদের মধ্যে হপকিনের পা, বুক, কাঁধ ও ঘাড়ে আঘাত লাগে, এলিয়াস আহত হন হাত ও বাহুতে, আর ছাত্রটি আহত হয় হাতে।

আদালতে ছাত্রীটি স্বীকার করে যে সে ছুরি নিয়ে এসেছিল, তবে ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যার চেষ্টা করেনি বলে দাবি করে। কিন্তু সোয়ানসি ক্রাউন কোর্টের জুরি তাকে দোষী সাব্যস্ত করে। বিচারক পল থমাস রায়ে বলেন, এই হামলা ছিল স্পষ্টতই পূর্বপরিকল্পিত এবং ঘটনার পেছনে মনোযোগ আকর্ষণের উদ্দেশ্য ছিল। ছাত্রীটি পুলিশকে জানায়, “এটি একজন সেলিব্রিটি হওয়ার একটা উপায়।” হামলার সময় সে শিক্ষকদের উদ্দেশে বারবার বলছিল, “আমি তোমাকে মেরে ফেলব।”

আদালতে বিচারক আরও বলেন, অভিযুক্ত এখনও অনুশোচনা প্রকাশ করেনি এবং তার আচরণ ভবিষ্যতেও হুমকিস্বরূপ হতে পারে। তবে সে সাজার অর্ধেক ভোগ করার পর জামিনে মুক্তির যোগ্য হবে।

আসামির আইনজীবী জানান, এই কিশোরী জটিল মানসিক অবস্থার মধ্যে বেড়ে উঠেছে এবং পারিবারিক জীবনে নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। হামলায় ব্যবহৃত ছুরিটি ছিল তার বাবার মাছ ধরার ছুরি।

ভুক্তভোগী শিক্ষক ফিওনা এলিয়াস আদালতে বলেন, “তুমি আমাকে হত্যা করতে চেয়েছিলে। তুমি পুরো স্কুলকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছ।” আরেক শিক্ষক লিজ হপকিন বলেন, “তুমি প্রতিদিন আমার মনে ফিরে আসো। আমি চাই না তুমি চিরজীবনের জন্য শাস্তি পাও, তবে আমি চাই তুমি যেন সত্যিকার অর্থে পরিবর্তন হও।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

পাকিস্তান থেকে ১১ হাজারের বেশি আফগান শরণার্থীকে ফেরত পাঠানো হয়েছে

পাকিস্তান থেকে ১১ হাজারের বেশি আফগান শরণার্থীকে ফেরত পাঠানো হয়েছে

যুক্তরাজ্যে দেউলিয়া হওয়ার পথে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের তিন কোম্পানি

যুক্তরাজ্যে দেউলিয়া হওয়ার পথে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের তিন কোম্পানি

যুক্তরাজ্যে ChatGPT চালুর পর থেকে চলছে কর্মী ছাঁটাই

যুক্তরাজ্যে ChatGPT চালুর পর থেকে চলছে কর্মী ছাঁটাই

ভারত-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ চীনের

ভারত-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ চীনের

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন