আন্তর্জাতিক

৯ কোটি টাকার লটারি জিতলেন কাতার ও ওমানপ্রবাসী দুই বাংলাদেশি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০২:৪৪ পিএম

৯ কোটি টাকার লটারি জিতলেন কাতার ও ওমানপ্রবাসী দুই বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত ‘আবুধাবি বিগ টিকিট র‍্যাফেল ড্র’-এর সাপ্তাহিক ই-ড্রতে ভাগ্য খুলেছে দুই প্রবাসী বাংলাদেশির। কাতার ও ওমানে থাকা এই দুই জন প্রতিজন দেড় লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা — দু’জন মিলে প্রায় ৯ কোটি টাকার সমপরিমাণ।

মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ জানায়, শনিবার (২৬ এপ্রিল) প্রকাশিত ফলাফলে দেখা যায়, ওমানপ্রবাসী মিনহাজ চৌধুরী ও কাতারে বসবাসকারী রবিউল হাসান এই সৌভাগ্যবান বিজয়ী দুই বাংলাদেশি।

মিনহাজ চৌধুরী, যিনি প্রায় ১৫ বছর ধরে ওমানে আছেন, জানান—পুরস্কারের খবরটি প্রথমে বিশ্বাসই করতে পারেননি। বিগ টিকিট কর্তৃপক্ষের ফোন পেয়ে তিনি ভেবেছিলেন বড় পুরস্কার জিতেছেন, তবে পরে বুঝতে পারেন এটি সাপ্তাহিক ড্রয়ের জয়। তবুও তিনি বেশ খুশি। মিনহাজ বলেন, “চার বছর ধরে আমি টিকিট কিনছি, এবার জিতে সত্যিই অবাক হয়েছি।” তিনি ও তার ১০ জন বন্ধু মিলে একত্রে টিকিট কিনেছিলেন। এই অর্থ দিয়ে নতুন বাড়ি নির্মাণ ও দান করার ইচ্ছে আছে তার।

অন্যদিকে কাতারে থাকা ২৯ বছর বয়সি রবিউল হাসান, পেশায় একজন গাড়িচালক, ৮ বছর ধরে সেখানে কাজ করছেন। প্রায় তিন বছর আগে ফেসবুকে বিগ টিকিটের একটি বিজ্ঞাপন দেখে প্রথম আগ্রহ জন্মায় তার। এরপর থেকে তিনি চার বন্ধুর সঙ্গে নিয়মিত টিকিট কিনে আসছেন। পুরস্কার জয়ের পর রবিউল বলেন, “খুশিতে লাফ দিতে পারতাম! পরিবারের সঙ্গে সময় কাটানো এবং অসহায়দের পাশে দাঁড়ানোর সুযোগ এখন পেয়েছি।”

বিগ টিকিটের নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ীকে দেড় লাখ দিরহাম করে পুরস্কার দেওয়া হয়। এপ্রিল মাসে যারা টিকিট কিনেছেন, তারা এই সাপ্তাহিক ড্রয়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ভারত-পাকিস্তান সরাসরি আলোচনায়, লক্ষ্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা

ভারত-পাকিস্তান সরাসরি আলোচনায়, লক্ষ্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা

ব্রিটিশ শিশুদের দিয়ে হামলার ষড়যন্ত্র: রাশিয়া-ইরানের গোপন ও বিপজ্জনক নেটওয়ার্ক

ব্রিটিশ শিশুদের দিয়ে হামলার ষড়যন্ত্র: রাশিয়া-ইরানের গোপন ও বিপজ্জনক নেটওয়ার্ক

উৎসবমুখর পরিবেশে লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইরানে আটক ব্রিটিশ দম্পতির খোঁজ পাচ্ছেনা পরিবার

ইরানে আটক ব্রিটিশ দম্পতির খোঁজ পাচ্ছেনা পরিবার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন