আন্তর্জাতিক

আবর্জনার স্তূপে ঢেকে যাচ্ছে বার্মিংহাম: ধর্মঘটে উন্মোচিত হচ্ছে শহরের সামাজিক বৈষম্য

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পিএম

আবর্জনার স্তূপে ঢেকে যাচ্ছে বার্মিংহাম: ধর্মঘটে উন্মোচিত হচ্ছে শহরের সামাজিক বৈষম্য

বার্মিংহামের রাস্তায় জমে থাকা আবর্জনা এখন আর শুধু অস্বাস্থ্যকর পরিবেশ বা দুর্গন্ধের কারণ নয়—এটি হয়ে উঠেছে শহরের ভেতরকার ধনী-দরিদ্র বৈষম্যের প্রতীক। শহরের বর্জ্য সংগ্রহকারী কর্মীদের চলমান ধর্মঘট গড়িয়েছে ষষ্ঠ সপ্তাহে, আর সবচেয়ে বেশি ভুগছে শহরের দরিদ্র ও ঘনবসতিপূর্ণ এলাকা।

স্মল হিথ, স্পার্কহিল, স্পার্কব্রুক এবং লেডিউড—এই এলাকাগুলোয় অলিগলি ও ফুটপাথে আবর্জনার স্তূপ এমন জায়গায় পৌঁছেছে, যেখানে চলাফেরা করাও কষ্টকর হয়ে পড়েছে। অন্যদিকে, হারবোর্নের মতো সচ্ছল এলাকায় নিয়মিতই পরিষ্কার হচ্ছে ময়লা। এই ভিন্নতা শহরের মধ্যে বিদ্যমান আর্থসামাজিক বিভাজনকে আরও স্পষ্ট করে তুলছে।

ধর্মঘটের সূচনা হয় জানুয়ারিতে, একটি প্রতীকী একদিনের কর্মবিরতির মাধ্যমে। এরপর ১১ মার্চ থেকে প্রায় ৩০০ বর্জ্য সংগ্রহ কর্মী পুরোপুরি ধর্মঘটে যান। মূলত, পদাবনতি ও বেতন কমানোর সিদ্ধান্তের বিরোধিতা করেই তারা এই পথে হেঁটেছেন।

ইউনাইট ইউনিয়নের দাবি, কাউন্সিল যদি এককালীন ক্ষতিপূরণ ও ভবিষ্যতে বেতন না কাটার নিশ্চয়তা দেয়, তবে কর্মীরা কাজে ফিরবে। কিন্তু এখন পর্যন্ত কাউন্সিল ও ইউনিয়নের মধ্যে সমঝোতা হয়নি, ফলে আলোচনাও অচলাবস্থায়।

এই পরিস্থিতির বড় ধাক্কাটা এসেছে দরিদ্র পরিবারগুলোর ওপর, যাদের গাড়ি নেই, বা নিজেরা বর্জ্য ফেলার মতো সুবিধা পান না। জনবহুল হওয়ায় এসব এলাকায় বর্জ্যও বেশি জমছে। এর সঙ্গে বাড়ছে ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব। হ্যান্ডসওয়ার্থের এক কীটনাশক কর্মী জানিয়েছেন, তাঁর কাজের চাপ আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে।

স্মল হিথের গ্রিন লেন মসজিদের আউটরিচ ম্যানেজার সেমির সাইদ বলেন, “এই পরিস্থিতি শুধু স্বাস্থ্য ঝুঁকি নয়, এটা মর্যাদার প্রশ্ন। রাস্তাগুলো এখন ইঁদুরদের উৎসবের মঞ্চ হয়ে উঠেছে।”

তিনি আরও জানান, স্থানীয়ভাবে তারা সিটি কাউন্সিলের সঙ্গে সমন্বয় করে একটি অস্থায়ী বর্জ্য জমা পয়েন্ট চালু করেছেন, যেখানে মানুষ গাড়িতে করে নিজেদের আবর্জনা এনে ফেলতে পারছে। তবে এটি স্থায়ী সমাধান নয় বলেও জানান তিনি।

স্থানীয়দের মতে, ২০১৭ সালের ধর্মঘটের তুলনায় এবারের পরিস্থিতি আরও খারাপ। শহরের দরিদ্র এলাকাগুলো যেন এই সংকটের মূল শিকার, যা বার্মিংহামের দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক অসমতার বাস্তব চিত্র সামনে এনেছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

অপ্রাপ্তবয়স্ক যুগলের বিয়ে পড়িয়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ধর্মগুরু

অপ্রাপ্তবয়স্ক যুগলের বিয়ে পড়িয়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ধর্মগুরু

৯ কোটি টাকার লটারি জিতলেন কাতার ও ওমানপ্রবাসী দুই বাংলাদেশি

৯ কোটি টাকার লটারি জিতলেন কাতার ও ওমানপ্রবাসী দুই বাংলাদেশি

যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে

যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে

বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারতের রেল প্রকল্প স্থগিত করলো ভারত

বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারতের রেল প্রকল্প স্থগিত করলো ভারত

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন