স্বাস্থ্য

কোন ভিটামিনের ঘাটতিতে মস্তিষ্কে দেখা দেয় জটিল রোগ?

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পিএম

কোন ভিটামিনের ঘাটতিতে মস্তিষ্কে দেখা দেয় জটিল রোগ?

মস্তিষ্ক আমাদের শরীরের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র। এর কার্যকারিতা ঠিক রাখার জন্য দরকার কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, বিশেষ করে কিছু নির্দিষ্ট ভিটামিন। এই ভিটামিনগুলোর অভাব হলে দেখা দিতে পারে নানা ধরনের স্নায়বিক ও মানসিক জটিলতা।

বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের সুস্থতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর একটি হলো ভিটামিন বি১২। এই ভিটামিনের ঘাটতি হলে শরীরে দেখা দিতে পারে দুর্বলতা, অস্বাভাবিক হৃদ্‌স্পন্দন, দৃষ্টিশক্তি হ্রাস, ত্বকে হলদেভাব, মুখে ঘা এবং স্মৃতিশক্তি হ্রাসের মতো উপসর্গ।

এছাড়াও, ভিটামিন বি১২ কমে গেলে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে মস্তিষ্কে স্থায়ীভাবে প্রভাব পড়তে পারে। এমনকি ডিমেনশিয়া, অ্যালঝেইমারস এবং পারকিনসন্সের মতো রোগের ঝুঁকিও বাড়ে।

আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ভিটামিন ডি। এই ভিটামিনের অভাবে মন মেজাজ খারাপ থাকা, ক্লান্তি এবং বিষণ্ণতা দেখা দিতে পারে। পাশাপাশি, আয়রন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ভূমিকা রাখে। এসবের অভাবেও হতে পারে ব্রেইন ফগ, মনোযোগে ঘাটতি ও উদ্বেগ।

কীভাবে ঘাটতি পূরণ করবেন?

মস্তিষ্ককে সুস্থ রাখতে চাইলে খাবারে রাখতে হবে:

  • প্রাণিজ প্রোটিন (মাংস, মাছ)

  • দুধ ও দুগ্ধজাত খাবার

  • ডিম

  • বাদাম

  • গাঢ় সবুজ শাকসবজি

  • রঙিন ফলমূল

  • রুটি, পাস্তা ইত্যাদি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করাও হতে পারে কার্যকর সমাধান।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাস্থ্য থেকে আরো

ইফতারে টক দই: এত উপকারী জানতেন?

ইফতারে টক দই: এত উপকারী জানতেন?

১৬ বছরের নিচে শিশুদের জন্য এনার্জি ড্রিঙ্ক নিষিদ্ধ হচ্ছে

১৬ বছরের নিচে শিশুদের জন্য এনার্জি ড্রিঙ্ক নিষিদ্ধ হচ্ছে

সিলেটে ফের করোনার থাবা, আক্রান্ত ২

সিলেটে ফের করোনার থাবা, আক্রান্ত ২

ঢামেকে গভীর রাতে দুই গ্রুপের সংঘর্ষ, আতঙ্কে রোগী-স্বজনরা

ঢামেকে গভীর রাতে দুই গ্রুপের সংঘর্ষ, আতঙ্কে রোগী-স্বজনরা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন