প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৪:০০ পিএম

যুক্তরাজ্যের নিউক্যাসলে গাঁজা খামার থেকে গ্রেপ্তার হওয়া এক আলবেনিয়ান অবৈধ অভিবাসী, ২৬ বছর বয়সী ক্লোডিয়ন বিচাকু, আদালতে জানিয়েছেন যে জেলে থাকার অভিজ্ঞতা ছিল “ভয়ানক”।
তিনি বলেন, নিম্নমানের খাবারের কারণে তিনি পাইলসে আক্রান্ত হয়েছেন এবং কিডনির সংক্রমণ ও অ্যাজমা আরও বেড়ে গেছে।
বিচাকু ২০২২ সালে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেন। গত মে মাসে নিউক্যাসলের অভিজাত গোসফোর্থ এলাকায় একটি তিন বেডরুমের বাড়িতে গাঁজার খামারে কাজ করার সময় গ্রেপ্তার হন। ঐ বাড়িতে প্রায় £৩৬,০০০ মূল্যের গাঁজার গাছ পাওয়া যায়।
নিউক্যাসল ক্রাউন কোর্টে বিচাকু ভিডিও লিঙ্কে গাঁজা উৎপাদনের দায় স্বীকার করেন। প্রসিকিউশন জানায়, তিনি “গার্ডেনার” হিসেবে গাছের যত্ন নিতেন এবং তার কাছে একটি ভুয়া পরিচয়পত্র ছিল।
আসামিপক্ষের আইনজীবী জানান, বিচাকু সামান্য খাবারের বিনিময়ে কাজ করতেন এবং তার শরীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল।
আদালতে আরও জানানো হয়, তিনি আলবেনিয়ায় পরিবারের কাছ থেকে £১৫,০০০ ঋণ নিয়ে বিপদসঙ্কুল পথে ইউরোপ পেরিয়ে যুক্তরাজ্যে এসেছিলেন। এখন সেই ঋণ শোধ না করতে পারায় নিজে ও পরিবারের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছেন।
হোম অফিসের তদন্তে তিনি নিজেই দেশে ফেরত যেতে আপত্তি করবেন না বলে স্বীকারোক্তি দেন। বিচারক এডওয়ার্ড বিন্ডলস তাকে ৮ মাসের কারাদণ্ড দেন।
সূত্র: দ্য এক্সপ্রেস
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























