স্বাস্থ্য

সিলেটে ফের করোনার থাবা, আক্রান্ত ২

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৫:০২ পিএম

সিলেটে ফের করোনার থাবা, আক্রান্ত ২

সিলেটে আবারও করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার ও রবিবার দু’জন রোগী শনাক্ত হওয়ায় এলাকাজুড়ে সতর্কতা বেড়েছে, একই সঙ্গে উদ্বেগও তৈরি হয়েছে সচেতন মহলে।

বিশ্বজুড়ে করোনা ভাইরাস সময়ের সঙ্গে নতুন ভ্যারিয়েন্টে রূপ নিচ্ছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশেও। সম্প্রতি দেশে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে।

সংক্রমণের আশঙ্কায় সিলেটে করোনা মোকাবিলায় আবারও চালু করা হয়েছে শহিদ শামসুদ্দিন হাসপাতাল—যেটি করোনা চিকিৎসার জন্য নির্ধারিত একমাত্র হাসপাতাল। ইতোমধ্যে শনাক্ত দুই রোগীকে সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালটিতে উপসর্গযুক্ত রোগীদের জন্য কোভিড পরীক্ষা এবং চিকিৎসা সুবিধা রাখা হয়েছে। একইসঙ্গে, করোনা পরীক্ষার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব প্রস্তুত রাখা হয়েছে।

সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানান, “প্রয়োজনে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে শনাক্ত রোগীদের স্থানীয় পর্যায়েই চিকিৎসা দেওয়া হবে।”

তিনি আরও জানান, শহিদ শামসুদ্দিন হাসপাতালে আইসিইউসহ সব ধরনের জরুরি চিকিৎসা সুবিধা প্রস্তুত রাখা হয়েছে, যাতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাস্থ্য থেকে আরো

ব্রিটেনে ফের ভয়াবহ সি. ডিফ সংক্রমণঃ এক বছরে মৃত্যু প্রায় ২ হাজারের বেশি

ব্রিটেনে ফের ভয়াবহ সি. ডিফ সংক্রমণঃ এক বছরে মৃত্যু প্রায় ২ হাজারের বেশি

চ্যাটজিপিটির পরামর্শে হাসপাতালে বৃদ্ধ

চ্যাটজিপিটির পরামর্শে হাসপাতালে বৃদ্ধ

খুসখুসে কাশি? জানুন চিকিৎসকদের মতামত

খুসখুসে কাশি? জানুন চিকিৎসকদের মতামত

২৫ জুলাই থেকে ইংল্যান্ডে আবাসিক ডাক্তারদের পাঁচ দিনের ধর্মঘট ঘোষণা

২৫ জুলাই থেকে ইংল্যান্ডে আবাসিক ডাক্তারদের পাঁচ দিনের ধর্মঘট ঘোষণা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন