স্বাস্থ্য

আনারস খাওয়ার পর দুধ খেলে কি হয়? জানুন বিজ্ঞান কী বলছে

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:০২ পিএম

আনারস খাওয়ার পর দুধ খেলে কি হয়? জানুন বিজ্ঞান কী বলছে

আনারস একটি পুষ্টিগুণে ভরপুর ফল—যেখানে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ ও ‘সি’, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। অন্যদিকে, দুধকে আমরা সুষম খাদ্য হিসেবে জানি। তবে অনেকের মাঝেই একটি ভুল ধারণা রয়েছে—আনারস খাওয়ার পর বা সঙ্গে সঙ্গে দুধ খেলে বিষক্রিয়া হয়ে মৃত্যু হতে পারে। কিন্তু আসলে কি তাই?

চিকিৎসা বিজ্ঞানের মতে, এটি সম্পূর্ণ একটি কুসংস্কার।
বিশিষ্ট চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, “আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়—এই ধারণা একেবারেই ভুল। এটা শুধুই একটি ফুড ট্যাবু বা খাদ্যবিষয়ক কুসংস্কার।”

অ্যাপোলো হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী জানান, আনারস একটি অ্যাসিডিক (অম্লীয়) খাবার, আর দুধ হলো অ্যালকালাইন (ক্ষারীয়)। পাস্তুরিত না হলে কাঁচা দুধের সঙ্গে আনারস খাওয়ার সময় হজমে কিছুটা সমস্যা হতে পারে। তবে এটি মারাত্মক কিছু নয়। কখনও কখনও বদহজম, পাতলা পায়খানা বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে।

তিনি আরও বলেন, “আমরা অনেক সময় পাইনঅ্যাপেল কাস্টার্ড, মিল্কশেক, স্মুদি বা দই দিয়ে তৈরি সালাদ খেয়ে থাকি। সেখানে সমস্যা হয় না, কারণ সেগুলো সঠিকভাবে তৈরি করা হয় এবং উপাদানগুলোর মধ্যে সামঞ্জস্য থাকে।”

তাই, যদি আনারস খাওয়ার পর সঙ্গে সঙ্গে দুধ খাওয়া হয়, এবং উপাদানগুলোর মধ্যে মিল না থাকে, তখন সামান্য হজমের সমস্যা হতে পারে। তবে তা কখনই বিষক্রিয়া বা মৃত্যুর কারণ হয় না।

বিশেষজ্ঞদের পরামর্শ:
একসঙ্গে না খেয়ে আনারস ও দুধের মাঝে ২-৩ ঘণ্টা বিরতি রাখলে ভালো হয়। আর যদি আপনি কোনো খাবারে আনারস ও দুধ একসঙ্গে ব্যবহার করেন, তাহলে তা যেন ঠিকভাবে তৈরি করা হয়—সেটাই সবচেয়ে জরুরি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাস্থ্য থেকে আরো

ঢামেকে গভীর রাতে দুই গ্রুপের সংঘর্ষ, আতঙ্কে রোগী-স্বজনরা

ঢামেকে গভীর রাতে দুই গ্রুপের সংঘর্ষ, আতঙ্কে রোগী-স্বজনরা

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ

যুক্তরাজ্যে দরিদ্র ও এশীয় পটভূমির রোগীরা এনএইচএস চিকিৎসা থেকে বঞ্চিত

যুক্তরাজ্যে দরিদ্র ও এশীয় পটভূমির রোগীরা এনএইচএস চিকিৎসা থেকে বঞ্চিত

গরমে পাকা পেঁপে খাওয়ার ৬টি উপকারিতা

গরমে পাকা পেঁপে খাওয়ার ৬টি উপকারিতা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন