স্বাস্থ্য

আখরোট: ছোট বাদামে বড় গুণ, কী বলছে গবেষণা?

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:২৯ পিএম

আখরোট: ছোট বাদামে বড় গুণ, কী বলছে গবেষণা?

আখরোট, দেখতে সাধারণ এক ধরনের বাদাম হলেও এর পুষ্টিগুণ কিন্তু একেবারে অসাধারণ। অনেকে হয়তো ড্রাই ফুড হিসেবে খেয়ে থাকেন, তবে খুব কম মানুষই জানেন এই ছোট বাদামের ভেতরে লুকিয়ে আছে অনেক স্বাস্থ্যগুণ।

আখরোটের ভিতরে থাকে শক্ত খোলার আড়ালে এক ধরনের বীজ, যা খাওয়া যায়। নিয়মিত এই বাদাম খেলে শরীর পায় প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ফাইবার, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেশিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্টের মতো গুরুত্বপূর্ণ উপাদান।

খাবারের স্বাদ বাড়াতেও আখরোটের ব্যবহার কম নয়— মিষ্টি, সালাদ কিংবা আন্তর্জাতিক অনেক খাবারেই এটি ব্যবহৃত হয়। তবে শুধু স্বাদের জন্য নয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন অসুখ থেকে সুরক্ষা পেতেও আখরোট কার্যকর।

গবেষণায় কী মিলল?
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের মতে, নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাস ক্যানসার, হার্টের সমস্যা, স্নায়ুর জটিলতা এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে “জার্নাল অব নিউট্রিশন” নামক একটি আন্তর্জাতিক পত্রিকায়।

গবেষকদের দাবি, আখরোট হৃদযন্ত্র ও মস্তিষ্ক— দুইয়েরই সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম। তাই স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে প্রতিদিনের খাদ্যতালিকায় আখরোট রাখা যেতে পারে।

কীভাবে খাবেন আখরোট?
পুষ্টিবিদদের মতে, পুরো পুষ্টিগুণ পেতে আখরোট ভিজিয়ে খাওয়া উত্তম। চাইলে দুধ বা মধুর সঙ্গেও খেতে পারেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন ৫টি আখরোটই যথেষ্ট।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাস্থ্য থেকে আরো

ডেঙ্গু ও করোনার ঝুঁকি বাড়ছে, জ্বর হলে সতর্ক হোন

ডেঙ্গু ও করোনার ঝুঁকি বাড়ছে, জ্বর হলে সতর্ক হোন

১৬ বছরের নিচে শিশুদের জন্য এনার্জি ড্রিঙ্ক নিষিদ্ধ হচ্ছে

১৬ বছরের নিচে শিশুদের জন্য এনার্জি ড্রিঙ্ক নিষিদ্ধ হচ্ছে

ঢামেকে গভীর রাতে দুই গ্রুপের সংঘর্ষ, আতঙ্কে রোগী-স্বজনরা

ঢামেকে গভীর রাতে দুই গ্রুপের সংঘর্ষ, আতঙ্কে রোগী-স্বজনরা

৩১ বছরের শিশুর জন্ম

৩১ বছরের শিশুর জন্ম

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন