বিনোদন

বাবা হারালেন রুনা খান

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৪:১৫ পিএম

বাবা হারালেন রুনা খান

বাংলাদেশী অভিনেত্রী রুনা খান বাবা ফরহাদ হোসেনকে হারালেন। বার্ধক্যজনিত কারণে ৯ মার্চ দিবাগত রাতে না ফেরার দেশে চলে যান ফরহাদ হোসেন। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন রুনা খান।

বাবাকে হারিয়ে শোকাহত রুনা সোমবার (১০ মার্চ) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন। বাবার আত্মার শান্তি কামনা করে তিনি সেখানে কিছু সুন্দর মুহূর্তে বাবার সঙ্গে তোলা পাঁচটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লিখেন, “আমার আব্বু চলে গেলেন! আত্মার শান্তি কামনা করছি।”

রুনার এই হৃদয়বিদারক পোস্টের পর শোক প্রকাশ করেছেন তার ভক্ত এবং সহকর্মীরা। নেটিজেনরা তার জন্য সমবেদনা জানিয়ে আল্লাহর কাছে তার শক্তি কামনা করেছেন।

প্রসঙ্গত, রুনা খানের বাবা ফরহাদ হোসেনের দাফন টাঙ্গাইলের মির্জাপুরের মসদই গ্রামে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

সব কালো চক্রান্ত রক্ষা চান আরএস ফাহিম

সব কালো চক্রান্ত রক্ষা চান আরএস ফাহিম

জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদলের তোপে ডা. সাবরিনা

জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদলের তোপে ডা. সাবরিনা

ছোট পর্দার উজ্জ্বল তারকা, জ্যাক সজল

ছোট পর্দার উজ্জ্বল তারকা, জ্যাক সজল

সালমানের পর গুলি চলল দিশা পাটানির বাড়িতে

সালমানের পর গুলি চলল দিশা পাটানির বাড়িতে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন