বিনোদন

অভিনেতা সিদ্দিকের নামে ২ মামলা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১২:১৯ পিএম

অভিনেতা সিদ্দিকের নামে ২ মামলা

অভিনেতা সিদ্দিকের নামে ২ মামলা

অভিনেতা সিদ্দিকুর রহমানের নামে গুলশান থানায় দুটি মামলা হয়েছে। এ দুই মামলায় তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে গুলশান থানায় একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এজন্য তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে। ইতোমধ্যে গুলশান থানার একটি টিম রমনা থানায় এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য।এর আগে এই অভিনেতাকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মারধর করে তার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে।মঙ্গলবার রাজধানীর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই ভিডিওতে এক যুবককে বলতে শোনা গেছে, থানায় নিয়ে যাওয়া হচ্ছে সিদ্দিককে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

দীপিকাই শাহরুখের প্রাক্তন, সুহানা তাদেরই মেয়ে!

দীপিকাই শাহরুখের প্রাক্তন, সুহানা তাদেরই মেয়ে!

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে সিলেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো আলোর অন্বেষণ

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে সিলেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো আলোর অন্বেষণ

হাতিরঝিলে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

হাতিরঝিলে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

নুসরাত ফারিয়া গ্রেফতার, অভিযোগ হত্যাচেষ্টা মামলায় অর্থ সহায়তা

নুসরাত ফারিয়া গ্রেফতার, অভিযোগ হত্যাচেষ্টা মামলায় অর্থ সহায়তা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন