বিনোদন

শিশু আছিয়াকে নিয়ে গাইলেন বাপ্পা মজুমদার

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৫০ পিএম

শিশু আছিয়াকে নিয়ে গাইলেন বাপ্পা মজুমদার

মাগুরায় যৌন নির্যাতনের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়াকে উৎসর্গ করে একটি হৃদয়স্পর্শী গান প্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। “মাগুরার ফুল” শিরোনামের এ গানের কথা, সুর ও ভাবনায় রয়েছেন মানবিক গীতিকার মাহবুবুল খালিদ।

গানটির মাধ্যমে শুধুমাত্র ছোট্ট আছিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশই নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি শক্তিশালী বার্তাও তুলে ধরা হয়েছে। বাপ্পা মজুমদারের কণ্ঠে, তরুণ কণ্ঠশিল্পী মৌটুসী খান, মৌলি মজুমদার ও মৌমিতা বড়ুয়ার সম্মিলিত কণ্ঠে গানটি হয়েছে আরও আবেগময়।

গানের শুরুতেই বলা হয়েছে:

“মাগুরার ফুল, ছোট্ট মুকুল,
ঝরে গেলো ফুটে ওঠার আগেই।
ডাক্তার হবার স্বপ্নটা তার
নিভে গেলো পিশাচের এক ছোবলেই।”

২০২৫ সালের ৫ মার্চ, মাগুরার নিজনান্দুয়ালী মাঠপাড়ায় বেড়াতে গিয়ে ভয়াবহ যৌন নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়। এই ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয় তীব্র জনরোষ এবং চলতে থাকে প্রতিবাদের ঢল।

এই ঘটনার প্রতিবাদে এবং ভবিষ্যতে যেন এমন হৃদয়বিদারক ঘটনা আর না ঘটে, সেই প্রত্যাশা থেকে মাহবুবুল খালিদ গানটি রচনা করেন। গানটির সংগীতায়োজনে ছিলেন শেখ পুলক ও রোমান রহমান, আর মিউজিক ভিডিও পরিচালনায় আছেন চন্দন রায় চৌধুরী।

গানটি খুব শিগগিরই প্রকাশিত হবে ‘খালিদ সংগীত’ (www.khalidsangeet.com) ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজ এবং গীতিকারের নিজস্ব পেইজ ‘মাহবুবুল এ খালিদ’-এ।

শিশু নির্যাতন ও নারী নির্যাতনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে গানে গানে বারবার সমাজকে নাড়া দিয়েছেন মাহবুবুল খালিদ। এর আগে তিনি ফেলানী, আদুরীসহ নানা বাস্তব ঘটনার ভিত্তিতে গানের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে এসেছেন।

গানটি সম্পর্কে বাপ্পা মজুমদার বলেন,
“মাগুরার ছোট্ট শিশু আছিয়ার ঘটনাটি আমাদের সবাইকে নাড়া দিয়েছে। গানের মাধ্যমে এরকম একটি সাহসী বার্তা দিতে পেরে আমি গর্বিত। এমন গান সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

সিলেটে ‘বরবাদ’ সিনেমায় ব্যস্ত টাইগাররা, প্রস্তুতির মাঝে একটু বিনোদন

সিলেটে ‘বরবাদ’ সিনেমায় ব্যস্ত টাইগাররা, প্রস্তুতির মাঝে একটু বিনোদন

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাচ্ছেন ৪২ দেশের নাগরিক

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাচ্ছেন ৪২ দেশের নাগরিক

পাসপোর্ট অফিসে দুদকের হঠাৎ অভিযান

পাসপোর্ট অফিসে দুদকের হঠাৎ অভিযান

মার্চ ফর গাজা’র লাইভ কাভারেজে প্রশংসিত সময় টিভির আলেম সাংবাদিক তামিম

মার্চ ফর গাজা’র লাইভ কাভারেজে প্রশংসিত সময় টিভির আলেম সাংবাদিক তামিম

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন