শিক্ষা

করোনা সংক্রমণ বাড়লেও এইচএসসি পরীক্ষা হবে সময়মতো, বাড়ছে সতর্কতা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০২:৪৪ পিএম

করোনা সংক্রমণ বাড়লেও এইচএসসি পরীক্ষা হবে সময়মতো, বাড়ছে সতর্কতা

দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর এবং শিক্ষাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টরা। তবে, আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে প্রায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষার সময়সূচি পেছানো হবে কি না, এ নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। তবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি স্পষ্ট করেছেন।

তিনি বলেন, “করোনা ও ডেঙ্গু পরিস্থিতি আমাদের চিন্তিত করছে। অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করছেন। তবে আমাদের হাতে কোনো বিকল্প সময় নেই। ২৬ জুন থেকেই পরীক্ষা শুরু হবে।”

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, বর্তমানে সংক্রমণের যে অবস্থা, তা পরীক্ষা পেছানোর মতো নয়। তিনি জানান, স্বাস্থ্য সুরক্ষার জন্য পরীক্ষার্থীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি আসন বিন্যাসে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে।

অভিভাবকদের পক্ষ থেকেও দ্রুত পরীক্ষা গ্রহণের দাবি উঠেছে। অনেকে বলেছেন, শিক্ষার্থীরা প্রস্তুতি শেষ করেছে, অটোপাসের বদলে যথাসময়ে পরীক্ষা গ্রহণ করাই উত্তম।

রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক জান্নাতুল ফেরদৌস বলেন, “বড় বড় কলেজগুলোর নিজস্ব কেন্দ্র না থাকায় ছাত্রদের কষ্ট হয়। সরকার চাইলে এসব প্রতিষ্ঠানেও পরীক্ষা কেন্দ্র চালু করতে পারে।”

শিক্ষকরাও পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক প্রভাষক জানান, “কেন্দ্রে আগেভাগে যেতে হয়। তিন ঘণ্টার পরীক্ষার বাইরে দীর্ঘসময় থাকতে হয়। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা কঠিন।”

পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে স্বাস্থ্য ও শিক্ষা প্রশাসন। তবে এখন পর্যন্ত পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত নেই। সব ধরনের সুরক্ষা ব্যবস্থার মধ্য দিয়েই এবারের এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষা থেকে আরো

আবারও পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

আবারও পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিদেশে যাওয়ার হিড়িকে এইচএসসিতেই ঝরে পড়ছে সিলেটের শিক্ষার্থীরা

বিদেশে যাওয়ার হিড়িকে এইচএসসিতেই ঝরে পড়ছে সিলেটের শিক্ষার্থীরা

সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ

সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ

এসএসসি পরীক্ষা সেন্টার পরিদর্শনে বিভাগীয় কমিশনার

এসএসসি পরীক্ষা সেন্টার পরিদর্শনে বিভাগীয় কমিশনার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন