শিক্ষা

আবারও পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

Icon

Newsdesk

প্রকাশ: ১১ মে ২০২৫, ১১:২১ এএম

আবারও পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

আবারও পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবারও পেছানো হয়েছে। এ নিয়ে দুই দফা ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করলো কর্তৃপক্ষ।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।শুক্রবার (১০ মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে অনলাইনে প্রাথমিক আবেদন শেষ হয় গত ২৫ এপ্রিল। ৩ মে ভর্তি পরীক্ষা গ্রহণ করার কথা ছিল। তাতে প্রথম দফায় পরিবর্তন এনে ৩১ মে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানায় কর্তৃপক্ষ। এবার দ্বিতীয় দফায় এ পরীক্ষা পেছানো হলো।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষা থেকে আরো

জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজের নতুন প্রিন্সিপাল মোহাম্মদ শহীদুল আলম

জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজের নতুন প্রিন্সিপাল মোহাম্মদ শহীদুল আলম

সিলেটে এইচএসসি পরীক্ষার প্রথম দিন সম্পন্ন

সিলেটে এইচএসসি পরীক্ষার প্রথম দিন সম্পন্ন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

জুনের শুরুতে টানা ১৯ দিনের ছুটিতে মাধ্যমিক বিদ্যালয়

জুনের শুরুতে টানা ১৯ দিনের ছুটিতে মাধ্যমিক বিদ্যালয়

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন