শিক্ষা

পারভেজ হ ত্যা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় গ্রেপ্তার

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ এএম

পারভেজ হ ত্যা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় গ্রেপ্তার

পারভেজ হ ত্যা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় গ্রেপ্তার

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্যসচিব হৃদয় মিয়াজীকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রাম থেকে সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১-এর তথ্যপ্রযুক্তি সহযোগিতায় তিতাস থানা পুলিশ মনাইরকান্দি গ্রামের হারুন-উর-রশিদের বাড়িতে অভিযান চালিয়ে হৃদয় মিয়াজীকে গ্রেপ্তার করে। এরপর মঙ্গলবার (২২ এপ্রিল) তাকে বনানী থানায় হস্তান্তর করা হয় বলে জানান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।

পুলিশ সূত্রে জানা যায়, হৃদয় মিয়াজী কুমিল্লার তিতাস উপজেলার দুর্লব্দী গ্রামের বাসিন্দা এবং ঢাকায় লেখাপড়া করতেন। হত্যাকাণ্ডের পর আত্মগোপনের জন্য তিনি তার মামার বাড়িতে আশ্রয় নেন।

পারভেজ হত্যা মামলার এজাহারে হৃদয় মিয়াজীর নাম আসামি তালিকার ৫ নম্বরে রয়েছে। এই নিয়ে আলোচিত এ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলো।

ঘটনার পেছনের বর্ণনা অনুযায়ী, ১৯ এপ্রিল বিকেলে বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দেশীয় অস্ত্র নিয়ে একদল যুবক জাহিদুল ইসলাম পারভেজ ও তার বন্ধু তরিকুল ইসলামের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

এর আগে এই মামলায় গ্রেপ্তারকৃত তিনজন—আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)—কে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশ বলছে, এই হত্যাকাণ্ড একটি পূর্বপরিকল্পিত হামলার ফল। তদন্তের অগ্রগতি অনুযায়ী বাকিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষা থেকে আরো

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে চবির প্রধান ফটকে তালা

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে চবির প্রধান ফটকে তালা

স্কুলে ৫ শতাংশ কোটা পাবেন অভ্যুত্থানে আহত ও শহীদদের সন্তানরা

স্কুলে ৫ শতাংশ কোটা পাবেন অভ্যুত্থানে আহত ও শহীদদের সন্তানরা

সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ

সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ

এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা নিয়ে সুখবর

এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা নিয়ে সুখবর

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন