অর্থনীতি

১২ কেজি এলপিজির দাম কমলো ২৮ টাকা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম

১২ কেজি এলপিজির দাম কমলো ২৮ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ২৮ টাকা কমানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এ ঘোষণা দেন, যা সোমবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা করা হয়েছে। এ ছাড়া, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি ১২ কেজি এলপিজির দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা করা হয়েছিল। একই সময় অটোগ্যাসের দাম ৬৭ টাকা ৭৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্থনীতি থেকে আরো

পচা মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

পচা মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

ভারত ও ফিলিপাইনের তুলনায় বেশি দুর্দশায় ব্রিটিশ শ্রমিকরা

ভারত ও ফিলিপাইনের তুলনায় বেশি দুর্দশায় ব্রিটিশ শ্রমিকরা

ভাতার টাকা দিয়ে ফুলও কেনা নিষিদ্ধ

ভাতার টাকা দিয়ে ফুলও কেনা নিষিদ্ধ

কমেছে চালের দাম

কমেছে চালের দাম

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন