অর্থনীতি

২৬ দিনে ২২৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

Icon

Newsdesk

প্রকাশ: ২ মে ২০২৫, ১০:১০ পিএম

২৬ দিনে ২২৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

২৬ দিনে ২২৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) যার পরিমাণ ২৭ হাজার ৭০৬ কোটি টাকা। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স।রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ২২৭ কোটি ১০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৫ কোটি ৩৮ লাখ ডলার।এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৯৪ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।বাংলাদেশ ব্যাংক আরও জানায়, এপ্রিলের ২০ থেকে ২৬ তারিখ পর্যন্ত দেশের রেমিট্যান্স এসেছে ৫৫ কোটি ২৩ লাখ ২০ হাজার ডলার। ১৩ থেকে ১৯ এপ্রিল প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৬ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স। ৬ থেকে ১২ এপ্রিল দেশে এসেছে ৯৩ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার। আর এপ্রিলের প্রথম ৫ দিনে দেশে এসেছিল ১১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ডলার।এদিকে, গত মার্চে দেশে এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা।এর আগে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স (প্রায় ২৬৪ কোটি ডলার) এসেছিল গত ডিসেম্বরে। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল গত ফেব্রুয়ারিতে (প্রায় ২৫৩ কোটি ডলার)। গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্থনীতি থেকে আরো

ব্রিটেনে গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র রাষ্ট্রীয় মালিকানার আওতায় আনার দাবি

ব্রিটেনে গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র রাষ্ট্রীয় মালিকানার আওতায় আনার দাবি

নতুন ডিলার নিচ্ছে টিসিবি, প্রয়োজন ডিসি অফিসের ছাড়পত্র

নতুন ডিলার নিচ্ছে টিসিবি, প্রয়োজন ডিসি অফিসের ছাড়পত্র

কমছে রেমিট্যান্স ডলারের দাম, স্থিতিশীল রপ্তানি ও কম চাহিদাই কারণ

কমছে রেমিট্যান্স ডলারের দাম, স্থিতিশীল রপ্তানি ও কম চাহিদাই কারণ

ইয়েস গ্রুপের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইয়েস গ্রুপের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন