প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১৫ পিএম

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নতুন নীতিমালার আলোকে ডিলার নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। পণ্য বিক্রির জন্য আগ্রহী নতুন ও পুরনো ডিলারদের এবার জেলা প্রশাসকের (ডিসি) অফিস থেকে অনুমোদন নিতে হবে।
বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক আলোচনা সভায় এই ঘোষণা দেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ।
তিনি জানান, “১ জুলাই থেকে নতুন ডিলারদের মাধ্যমে কার্যক্রম শুরু করবে টিসিবি। নতুন নীতিমালা অনুযায়ী, সব ডিলারকে ডিসি অফিস থেকে ক্লিয়ারেন্স নিতে হবে।”
সভায় আরও জানানো হয়, টিসিবির প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে ভোজ্যতেল, এবার সরাসরি আমদানি করবে সংস্থাটি। এরই মধ্যে আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।
কার্ডভিত্তিক পণ্য সরবরাহে জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, “একটি পরিবারে একাধিক কার্ড থাকায় কিছু উপকারভোগী বাদ পড়েছেন। জুনের মধ্যে এই সমস্যা সমাধানে আমরা কাজ করছি।”
আলোচনায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। তিনি বলেন, “টিসিবির উদ্দেশ্য লাভ নয়, বরং দেশের অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখা। এসডিজি অর্জনে টিসিবির একার পক্ষে সম্ভব নয়—সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। সিন্ডিকেট বা অন্য বাধা সত্ত্বেও টিসিবি এগিয়ে যাবে।”
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























