সিলেট

রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকসের অঙ্গসংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা-র যৌথ আয়োজনে সোমবার বেলা ১১টা ৩০ মিনিটে পবিত্র রমজান মাসে দিনের বেলায় পানাহার থেকে বিরত রাখতে হোটেল-রেস্তোরা বন্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩০ মিনিটের অবস্থান কর্মসূচি পালন করা হয় এবং জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠক, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকসের বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার।
নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রাধিকা রঞ্জন পাল ছাবুল, সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ আব্দুস সালাম।
অবস্থান ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিবিযুকসের সহ-সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাহেদ আহমদ শান্ত, ধর্ম সম্পাদক মো. সালিম আহমদ, আন্তর্জাতিক সম্পাদক মখছুছুর রহমান, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দীপক কুমার মোদক বিলু, সহ-যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মো. পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, বিভাগীয় কমিটির সদস্য জামিল হোসেন, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিতাবসহ সমাজসচেতন নাগরিকবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে সমাগত। এ মাসের শেষ দশকে রয়েছে পবিত্র লাইলাতুল কদরের বরকতময় রাত, যা হাজার মাসের চেয়েও উত্তম। রমজান তাকওয়া, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতার মাস। মুসলমান ধর্মাবলম্বীদের জন্য এ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্মারকলিপিতে আরও বলা হয়, রমজানের তাৎপর্য অক্ষুণ্ণ রাখতে দিনের বেলায় প্রকাশ্যে পানাহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। বিশেষ করে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ইফতার সামগ্রীর মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।
এছাড়া পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় পর্দার আড়ালে স্থায়ী ও ভ্রাম্যমাণ খাবার হোটেল পরিচালনা বন্ধের দাবি জানানো হয়। সিলেট মহানগর ও জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, অন্য ধর্মাবলম্বীরাও এ সময়কে সম্মানের চোখে দেখেন। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন অজুহাতে পর্দা টানিয়ে খাবারের ব্যবস্থা চালু রাখেন, যা দৃষ্টিকটু ও নিন্দনীয়।
ধর্মপ্রাণ মুসল্লিদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে পবিত্র রমজান মাসে দিনের বেলায় হোটেল-রেস্তোরা বন্ধ রাখা, প্রকাশ্যে ধূমপান বন্ধ এবং পর্দার আড়ালে পরিচালিত ভ্রাম্যমাণ খাবার হোটেলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করা হয়।- প্রেসরিলিজ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

মন্ত্রিসভায় সিলেট বিভাগের সম্ভাব্যদের মধ্যে আলোচনায় সাত জন

মন্ত্রিসভায় সিলেট বিভাগের সম্ভাব্যদের মধ্যে আলোচনায় সাত জন

নির্বাচনের দিন বন্ধ থাকবে ৫ ধরনের যানবাহন

নির্বাচনের দিন বন্ধ থাকবে ৫ ধরনের যানবাহন

বিএনপির তিন প্রবাসীর বাজিমাত

বিএনপির তিন প্রবাসীর বাজিমাত

দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ দেশে আসলেও সিলেটে নেওয়া হবে না

দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ দেশে আসলেও সিলেটে নেওয়া হবে না

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন