সিলেট

সিলেটে সিএনজি ভাড়া নির্ধারণের প্রস্তাবিত তালিকা প্রকাশ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

সিলেটে সিএনজি ভাড়া নির্ধারণের প্রস্তাবিত তালিকা প্রকাশ

সিলেট মহানগরীতে সিএনজি চালিত অটোরিকশার নতুন প্রস্তাবিত ভাড়া তালিকা প্রকাশ করেছে মহানগর পুলিশ। নগরীর বিভিন্ন রুটের জন্য সর্বনিম্ন ভাড়া ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১৮০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

মহানগর পুলিশের ফেসবুক পেজে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, তালিকা প্রণয়নের সময় রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, সিএনজি মালিক ও শ্রমিক নেতাদের মতামত নেওয়া হয়েছে। এছাড়া সাধারণ নাগরিকরাও ফোন, ই-মেইল বা ফেসবুক মন্তব্যের মাধ্যমে মতামত দিতে পারবে।

কিছু মূল ভাড়া (প্রস্তাবিত):

  • বন্দরবাজার/কোর্ট পয়েন্ট → এমসি কলেজ, টিলাগড়: ৬০ টাকা

  • পাঠানটুলা, মদিনা মার্কেট: ৭৫ টাকা

  • আখালিয়া, শাহজালাল বিশ্ববিদ্যালয়, কুমারগাঁও বাসটার্মিনাল: ৯০ টাকা

  • টুকেরবাজার, শাহপরান মাজারগেইট, খাদিম: ১২০ টাকা

  • মাসুক বাজার: ১৫০ টাকা

  • বিমানবন্দর, ক্যাডেট কলেজ, বড়শলা: ১৭৫ টাকা

  • বটেশ্বর, পীরের বাজার: ১৮০ টাকা

শহরের জন্য ঘন্টা ভিত্তিক ভাড়া প্রস্তাব করা হয়েছে: প্রথম ঘন্টা ১৫০ টাকা এবং পরবর্তী ৩০ মিনিটের জন্য ৭৫ টাকা।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

গোয়াইনঘাটে বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন

গোয়াইনঘাটে বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন

জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে পুশ-ইন করল বিএসএফ

জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে পুশ-ইন করল বিএসএফ

সুনামগঞ্জে নাহিদ: “শেখ হাসিনা জনগনের উপর ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়েছেন”

সুনামগঞ্জে নাহিদ: “শেখ হাসিনা জনগনের উপর ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়েছেন”

সিলেটে যথাযোগ্য মর্যাদায় জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

সিলেটে যথাযোগ্য মর্যাদায় জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন