সিলেট

এক ক্লিকেই পুলিশের সকল সহায়তা মিলবে ‘জিনিআ’ অ্যাপে

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম

এক ক্লিকেই পুলিশের সকল সহায়তা মিলবে ‘জিনিআ’ অ্যাপে

সিলেট শহরকে স্মার্ট ও নিরাপদ নগরীতে রূপান্তরের লক্ষ্যে চালু হতে যাচ্ছে আধুনিক প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘GenieA’। এই অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই পাওয়া যাবে জরুরি পুলিশি সহায়তা, লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ নানা সুবিধা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদ্য যোগদানকৃত কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এসএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অ্যাপটির বিষয়ে বিস্তারিত জানান।

তিনি বলেন, “GenieA হবে নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন। এই অ্যাপের মাধ্যমে সহজেই রিপোর্ট করা যাবে কোনো অপরাধ, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, নারী ও শিশুদের জন্য থাকবে আলাদা হেল্প ডেস্ক।”

ভবিষ্যতে অ্যাপটিতে যুক্ত করা হবে শিশু অপহরণ প্রতিরোধ, ঘরোয়া সহিংসতা মোকাবিলা, ড্রোন নজরদারি, ব্লকচেইন-ভিত্তিক সাক্ষ্য সুরক্ষা এবং আইনি সহায়তার মতো আধুনিক প্রযুক্তি।

কমিশনার আরও বলেন, “আমার স্বপ্ন একটি নিরাপদ ও আস্থাময় সিলেট গড়ে তোলা—যেখানে নারী-পুরুষ সবাই সমানভাবে নিরাপদ থাকবে এবং সন্তানরা হাসিমুখে স্কুলে যেতে পারবে।”

মতবিনিময় সভায় এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেটের আখড়াগলি থেকে ছয় জুয়াড়ি গ্রেপ্তার

সিলেটের আখড়াগলি থেকে ছয় জুয়াড়ি গ্রেপ্তার

সিলেট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে জিডিএফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

সিলেট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে জিডিএফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

সিলেট-১ সুনামগঞ্জ-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্য প্রবাসী মাসুদুর রহমান মাসুদ

সিলেট-১ সুনামগঞ্জ-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্য প্রবাসী মাসুদুর রহমান মাসুদ

স্কলার্সহোমের ছাত্র আজমানের মৃত্যু: আত্মহত্যা নাকি হত্যা

স্কলার্সহোমের ছাত্র আজমানের মৃত্যু: আত্মহত্যা নাকি হত্যা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন