সিলেট

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদণ্ডের রায় স্থগিত ও মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২ জুলাই ২০২৫, ০৫:২৯ পিএম

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদণ্ডের রায় স্থগিত ও মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনের মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে নিঃশর্ত মুক্তির দাবিতে জাফলংয়ের মামারবাজার পয়েন্টে বুধবার (২ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, “আব্দুল মালিক লিটন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটি সাজানো মাদক মামলায় তাকে ফাঁসানো হয়েছে।”

বক্তারা অভিযোগ করেন, আদালতের রায় ছিল ‘ফরমায়েশি’। তারা বলেন, “একজন ছাত্রনেতার বিরুদ্ধে এমন মৃত্যুদণ্ড শুধু রাজনৈতিক প্রতিহিংসার ফল।” বক্তারা দ্রুত রায় স্থগিত করে লিটনের মুক্তি দাবি করেন, অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ শেষে মামারবাজার পয়েন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুবনেতা গফুর আল মামুন এবং সঞ্চালনায় ছিলেন পূর্ব জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন—উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, সাবেক ছাত্রনেতা হাসান আহমেদ, যুবনেতা আব্দুর রহিম, এবং উসমান আলী প্রমুখ।

বিক্ষোভে ছাত্রদল, যুবদল ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের বাসিন্দা আব্দুল মালিক লিটন ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি হেরোইনসহ গ্রেফতার হন। এই মামলায় ২০২৩ সালের ৫ অক্টোবর আদালত তাকে মৃত্যুদণ্ড দেন এবং বাকি দুই আসামিকে খালাস দেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেটে জুতা দোকানে লুটপাট: আরও দুই যুবক আটক

সিলেটে জুতা দোকানে লুটপাট: আরও দুই যুবক আটক

হাসিনাকে যেভাবে ভারত পাঠানো হয়েছে, সেভাবেই ‘ডিল’ করা হবে—সিলেটে সাদিক কায়েম

হাসিনাকে যেভাবে ভারত পাঠানো হয়েছে, সেভাবেই ‘ডিল’ করা হবে—সিলেটে সাদিক কায়েম

আনোয়ারুজ্জামানসহ ১৫ জন সিলেট সেনানিবাসে আশ্রয় নেন

আনোয়ারুজ্জামানসহ ১৫ জন সিলেট সেনানিবাসে আশ্রয় নেন

সিলেটে গ্যাস সংকট, বসতবাড়িতে বিপুল মজুতের অভিযোগে জরিমানা

সিলেটে গ্যাস সংকট, বসতবাড়িতে বিপুল মজুতের অভিযোগে জরিমানা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন