সিলেট

সিলেটসহ ১২ সিটি করপোরেশন নির্বাচনের চিন্তায় সরকার

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৫:১৩ পিএম

সিলেটসহ ১২ সিটি করপোরেশন নির্বাচনের চিন্তায় সরকার

জাতীয় নির্বাচনের আগে সিলেটসহ দেশের ১২টি সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন নিয়ে চিন্তাভাবনা করছে সরকার। মূল লক্ষ্য হলো নাগরিক সেবা সচল করা এবং পাশাপাশি স্থানীয় পর্যায়ে একটি ‘ট্রায়াল রান’ পরিচালনা করা।

সরকার শিগগিরই এ বিষয়ে ঘোষণা দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এই নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর সিলেটসহ সব সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করা হয়। ১৯ আগস্ট ঢাকা সহ সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

সিলেট সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ২১ জুন। কিন্তু বর্তমানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নগরবাসীকে সেবা পেতে নানা সমস্যায় পড়তে হচ্ছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। তবে সরকার যদি তার আগে স্থানীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয়, তাহলে নির্বাচন কমিশন তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, এবং হলে কোন প্রতিষ্ঠানগুলোতে হবে, সে সিদ্ধান্ত নেবে সরকার। নির্বাচন কমিশনের দায়িত্ব হবে নিরপেক্ষভাবে তা পরিচালনা করা।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

‘অপতথ্য মোকাবেলা’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

‘অপতথ্য মোকাবেলা’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

‘আমি হাফ সিলেটি’—লন্ডনে তারেক রহমান

‘আমি হাফ সিলেটি’—লন্ডনে তারেক রহমান

পর্তুগালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে সিলেটের যুবক নিহত

পর্তুগালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে সিলেটের যুবক নিহত

দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের

দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন