সিলেট

লাউয়াছড়ায় গাছের সঙ্গে ধাক্কা, ক্ষতিগ্রস্ত কালনি এক্সপ্রেসের ইঞ্জিন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৫:১৭ পিএম

লাউয়াছড়ায় গাছের সঙ্গে ধাক্কা, ক্ষতিগ্রস্ত কালনি এক্সপ্রেসের ইঞ্জিন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঝড়ে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। তবে ঘটনায় কোনো যাত্রী আহত হননি, এবং ট্রেনটি সামান্য বিলম্বে পুনরায় যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে এ ঘটনা ঘটে বলে জানান শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন

তিনি বলেন, “সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কালনি এক্সপ্রেস লাউয়াছড়া উদ্যানে প্রবেশের পর রেললাইনের ওপর হেলে পড়া একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ইঞ্জিনের সম্মুখভাগ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

রেলওয়ে বিভাগ জানিয়েছে, উদ্যানের ভেতর দিয়ে চলাচলকারী ট্রেনগুলোর জন্য ঝুঁকিপূর্ণ ৪৮টি গাছ কাটার অনুমতির জন্য বন বিভাগকে বারবার অনুরোধ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে ট্রেন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

বিশেষ অভিযানে দুই দিনে সিলেটে আটক ২২২ যানবাহন, মামলা প্রায় শত

বিশেষ অভিযানে দুই দিনে সিলেটে আটক ২২২ যানবাহন, মামলা প্রায় শত

কানাডায় ভারতীয় আপ নেতার মেয়ের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

কানাডায় ভারতীয় আপ নেতার মেয়ের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সিলেটে পরিচ্ছন্নতা অভিযান

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সিলেটে পরিচ্ছন্নতা অভিযান

সিলেট–আখাউড়া রুটের ডেমু ট্রেন ‘উধাও’ পাঁচ বছর ধরে বন্ধ

সিলেট–আখাউড়া রুটের ডেমু ট্রেন ‘উধাও’ পাঁচ বছর ধরে বন্ধ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন