সিলেট

জাফলংয়ে অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধে চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৫:১২ পিএম

জাফলংয়ে অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধে চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ ও জাফলং চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বাগানের শ্রমিক ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে জাফলং চা-বাগান সংলগ্ন নদীর পাড় ও ব্রিজের উপর দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

জাফলং চা-বাগানের ব্যবস্থাপক সাহাব উল্লাহ সরকারের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য সারবেন মাহালীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে ‘বোমা মেশিন’ দিয়ে পাথর-বালু উত্তোলন করছে। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে চা-বাগান, ফসলি জমি ও ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না। কিছু অভিযানে ‘নাটকীয়ভাবে’ যন্ত্রপাতি আংশিক ভাঙলেও পরে তা পুনরায় চালু করা হয়।

চা-বাগানের শ্রমিক ও কর্মকর্তারা জানান, বোমা মেশিনের বিকট শব্দে রাতে ঘুমানো যায় না। এ ছাড়া নদীভাঙন, রাস্তা ধসে পড়া ও কৃষিজমি নষ্ট হওয়ার আশঙ্কা দিন দিন বাড়ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী ব্যবস্থাপক কামাল হোসেন, ফিল্ড সুপারভাইজার কফিল উদ্দিন লিটন, ইউপি সদস্য সইলেন দেব, মহিলা ইউপি সদস্য রিনি প্রধান, পঞ্চায়েত কমিটির উপদেষ্টা সজল রঞ্জন চাষা, সভাপতি নিতাই পাল, সদস্য অঞ্জলি মাহালী প্রমুখ।

মানববন্ধনে জাফলং চা-বাগানের শতাধিক শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অবিলম্বে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ

সিলেটে পুলিশের ওয়াকিটকি ও প্রাইভেটকারসহ ‘সমন্বয়ক’ পরিচয়ধারীসহ দুজন আটক

সিলেটে পুলিশের ওয়াকিটকি ও প্রাইভেটকারসহ ‘সমন্বয়ক’ পরিচয়ধারীসহ দুজন আটক

ভূমিকম্পে কাঁপলো সিলেট, ক্ষয়ক্ষতির খবর নেই

ভূমিকম্পে কাঁপলো সিলেট, ক্ষয়ক্ষতির খবর নেই

ওসমানী বিমানবন্দরে ভিড় না করার আহ্বান মহানগর ও জেলা বিএনপির

ওসমানী বিমানবন্দরে ভিড় না করার আহ্বান মহানগর ও জেলা বিএনপির

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন