সিলেট

৫০ কোটি টাকার ঘুষ অভিযোগে সিলেট বিআরটিএ অফিসে দুদকের অভিযান

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৮ মে ২০২৫, ০৫:২২ পিএম

৫০ কোটি টাকার ঘুষ অভিযোগে সিলেট বিআরটিএ অফিসে দুদকের অভিযান

অর্ধশত কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে। বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুদকের সিলেট আঞ্চলিক অফিসের একটি দল এই ‘এনফোর্সমেন্ট অপারেশন’ পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন। তিনি জানান, মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের কক্ষ থেকে ৫টি ব্ল্যাংক চেক, ৩টি মোবাইল ফোন ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়। তার দাবি, এসব মোবাইল ফোন ঘুষ ও দুর্নীতির কাজে ব্যবহৃত হতো এবং হকিস্টিকটি দিয়ে লোকজনকে ভয় দেখানো হতো বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের কাছ থেকে একটি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। অভিযান শেষে জব্দকৃত মোবাইল ফোন ও অন্যান্য আলামত বিআরটিএ অফিস পরিচালকের জিম্মায় হস্তান্তর করা হয়।

দুদক জানিয়েছে, অভিযানে প্রাপ্ত আলামত ও কাগজপত্র যাচাই-বাছাই করে কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে।

এ বিষয়ে বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক আশরাফ সিদ্দিকী বলেন, মোবাইল ফোনগুলো আগে থেকেই ম্যাজিস্ট্রেট অভিযানে জব্দ করা হয়েছিল এবং হকিস্টিকটি পুরনো, যা আগের কোনো কর্মকর্তা রেখে গেছেন বলে ধারণা করা হচ্ছে। চেক ও টাকার বিষয়টি তদন্তাধীন বলে জানান তিনি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

মন্ত্রিসভায় সিলেট বিভাগের সম্ভাব্যদের মধ্যে আলোচনায় সাত জন

মন্ত্রিসভায় সিলেট বিভাগের সম্ভাব্যদের মধ্যে আলোচনায় সাত জন

সিলেট সীমান্তে বিএসএফের সাথে স্থানীয়দের উত্তেজনা

সিলেট সীমান্তে বিএসএফের সাথে স্থানীয়দের উত্তেজনা

কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর?

কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর?

ওসমানী মেডিকেলে শয্যা সংকট, মেঝেতে চিকিৎসা—ঘুষ দিলে তবে মিলছে বেড!

ওসমানী মেডিকেলে শয্যা সংকট, মেঝেতে চিকিৎসা—ঘুষ দিলে তবে মিলছে বেড!

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন