খুলনা

দুধ দিয়ে গোসল করে দাম্পত্য জীবনের ইতি ঘোষণা প্রবীরের

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৫:১১ পিএম

দুধ দিয়ে গোসল করে দাম্পত্য জীবনের ইতি ঘোষণা প্রবীরের

খুলনার পাইকগাছায় দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক ইতি টানতে দুধ দিয়ে গোসল করেছেন প্রবীর সরদার। সোমবার (২৪ নভেম্বর) সকালে পৌরসভা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এই গোসল সম্পন্ন করেন তিনি।

প্রবীর সরদারের অভিযোগ, গত ১২ বছর ধরে স্ত্রীর একের পর এক পরকীয়া ও সন্দেহজনক আচরণ তার জীবনকে অসহনীয় করে তুলেছিল। সন্তানের কথা ভেবে সবসময় সহ্য করলেও শেষ পর্যন্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত এক সমাজপতি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ছেলের জন্য স্ত্রীকে বহু সুযোগ দিয়েছেন প্রবীর। আজ তাকে দুধ দিয়ে গোসল করতে দেখে মনে হলো, একজন মানুষ অপমান আর যন্ত্রণার বোঝা নামিয়ে নিজের মতো করে মুক্তির পথ খুঁজছেন।”

আরেক প্রতিবেশী জানান, প্রবীরের স্ত্রীর আচরণ বহুদিন ধরেই সমস্যার কারণ ছিল। “প্রবীর চেষ্টা করেছে সংসার টিকিয়ে রাখতে, কিন্তু সবসময় একজন মানুষের পক্ষে সব সামলানো সম্ভব নয়,” বলেন তিনি।

নিজের সিদ্ধান্ত সম্পর্কে প্রবীর বলেন, “ছেলের ভবিষ্যতের কথা ভেবে এতদিন সহ্য করেছি। এখন আমি শান্তি চাই। তাই দুধ দিয়ে গোসল করে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খুলনা থেকে আরো

পেঁয়াজ রোপণে শ্রমিক সংকট, মাঠে নেমেছে শিক্ষার্থীরা

পেঁয়াজ রোপণে শ্রমিক সংকট, মাঠে নেমেছে শিক্ষার্থীরা

দিনে ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন, রাতেই ভাঙচুর

দিনে ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন, রাতেই ভাঙচুর

হাদির স্টাইলে সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

হাদির স্টাইলে সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে গিয়ে মারা গেলেন ছেলেও

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে গিয়ে মারা গেলেন ছেলেও

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন