খুলনা

৭ ফুট লম্বা ষাড়ের দাম ৬ লাখ টাকা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৫:৩৮ পিএম

৭ ফুট লম্বা ষাড়ের দাম ৬ লাখ টাকা

কোরবানির ঈদ সামনে রেখে বাগেরহাটে ব্যাপক আলোচনায় এসেছে এক বিশালাকৃতির ষাঁড় ‘মন্টু’। সাত ফুট লম্বা ও পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার গরুটির ওজন প্রায় এক হাজার কেজি। দাম হাঁকা হয়েছে ৬ লাখ টাকা।

গরুটি বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুরের বাগদিয়া গ্রামের খামারি মোশারফ শেখের। তার খামারে মন্টু ছাড়াও রয়েছে আরও দুটি ষাঁড়—ঝন্টু ও পিন্টু। মন্টু পাকিস্তানি শাহিওয়াল জাতের এবং খামারেই জন্ম হয় তার।

খামারি জানান, শখের বসে ৪ বছর আগে একটি দুধেল গাভি কেনার মাধ্যমে শুরু হয়েছিল তার খামার যাত্রা। এখন প্রতিদিন ২ হাজার টাকার খাবার লাগে গরুগুলোর জন্য, যার মধ্যে থাকে ঘাস, ভাতের মাড়, গমের ভুসি, খুদের ভাত ও দেশি ফলমূল।

গরুগুলো মোটাতাজা করতে কোনো প্রকার ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি বলে দাবি করেন মোশারফ শেখ। তার স্ত্রী হোসনেয়ারা বেগম জানান, গরুগুলোর পেছনে অনেক শ্রম ও ভালোবাসা দিয়েছেন তারা, এবার বিক্রির ইচ্ছা রয়েছে—ছেলের পড়ালেখার খরচ চালাতে হবে।

স্থানীয়রা জানান, প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ গরুগুলো দেখতে আসছেন। বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাহেব বলেন, “পুরোপুরি দেশীয় পদ্ধতিতে পালন করা এই গরুগুলো কোরবানির বাজারে ভালো দাম পাবে বলে আশা করছি।”

খামারি জানান, তিনি গরু তিনটির জন্য ১০ লাখ টাকা মূল্য আশা করছেন। তবে এখনো আশানুরূপ দাম পাননি। ঈদের কাছাকাছি সময় ভালো দাম পাওয়ার প্রত্যাশায় রয়েছেন তিনি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খুলনা থেকে আরো

হাদির স্টাইলে সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

হাদির স্টাইলে সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

দুধ দিয়ে গোসল করে দাম্পত্য জীবনের ইতি ঘোষণা প্রবীরের

দুধ দিয়ে গোসল করে দাম্পত্য জীবনের ইতি ঘোষণা প্রবীরের

বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’— সেই কর্মকর্তা বরখাস্ত

‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’— সেই কর্মকর্তা বরখাস্ত

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন